শুক্রবার, 16 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
গোলাপগঞ্জ

পৌর নির্বাচন: গোলাপগঞ্জে মাঠ কাপাচ্ছেন জব্বার চৌধুরী ও শাহিন

Last updated: ডিসেম্বর 27, 2015 3:40 পূর্বাহ্ন
Published: ডিসেম্বর 27, 2015
পৌর নির্বাচন: গোলাপগঞ্জে মাঠ কাপাচ্ছেন জব্বার চৌধুরী ও শাহিন - Surma Times Archive
SHARE

Untitled-1 copyনোমান মাহফুজ, গোলাপগঞ্জ (সিলেট) থেকে: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার মাঠ কাপাচ্ছেনে দুই হেভিওয়েট প্রার্থী। চলছে তুমুল ভোটযুদ্ধ। রবিবার শেষ হচ্ছে প্রর্থীদের প্রচারণার কাজ। তাই যেন বসে থাকার সময় নেই। চলছে বিরামহীন প্রচারণা। নানা প্রতিশ্রুতি আর উন্নয়ন সম্ভাবনা এবং আশার বাণীতে ভোটারদের ধারে ধারে ঘুরছেন তারা। এ পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৭ জন প্রার্থী। সংরক্ষিত মহিলা আসনে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী। পরিধি মাত্র ১৭ বর্গকিলোমিটার। তুলনামূলকভাবে ছোট এই পৌরসভায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চষে বেড়াচ্ছেন এসব প্রার্থী। নির্বাচন ঘনিয়ে আসায় মাঠের প্রচারণায় হুমড়ি খেয়ে পড়েছেন সবাই। গোটা পৌরসভা প্রচারণায় সরগরম। রাতে প্রচারণা নিষিদ্ধ থাকায় ভোরের অপেক্ষায় থাকেন প্রার্থীরা। সঙ্গে তাদের কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররাও। এ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক (মোবাইল প্রতীকে) সিরাজুল জব্বার চৌধুরী বেশ এগিয়ে রয়েছেন । এবং তার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন বিএনপি মনোনিত প্রার্থী সাবেক পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধূরী শাহিন। ইতিমধ্যে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন সিলেট জেলা বিএনপির নের্তৃবৃন্দের মধ্যে এ্যডভোকেট আব্দুল গফফার, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, ডা. শাহরিয়ার হুসেন চৌ:, আবুল কাহের চৌধুরী শামিম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, অধ্যাপক আজমল হোসেন রায়হান, মওদুদুল হক মওদুদসহ প্রমূখ। তাদের পদচারণায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দকে উজ্জিবীত করেছে। তারা বিরামহীন ভাবে ধানের শীষ প্রতীক নিয়ে পৌর এলাকার অলিতে গলিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এতে বিএনপি প্রার্থী শক্ত একটি অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। এদিকে আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল জব্বার চৌধূরীর মোবাইল প্রতীকের পক্ষে পৌর এলাকার বিভিন্নস্থরের ভোটারদের নিয়ে পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিরামহীনভাবে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবারে নতুন করে যোগ হয়েছে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল জব্বার চৌধূরীর ছেলে মাজেদ শরীফ চৌধুরী পিতার পক্ষে মোবাইল ফোন মার্কায় ভোট চাইতে পৌর শহরের প্রতিটি পাড়া মহল্লায় গনসংযোগ চালিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন। মাজেদ শরীফ বলেন, আমার পিতা গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালে এলাকার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন।যার ফলে ভোটাররা বেশ আগ্রহ নিয়ে পিতার পক্ষে রায় দিবেন বলে আমাকে আশ্বস্থ করছেন। তাই আমি আমার পিতার জয়ের ব্যাপারে আশাবাদী। এই দুই হেভিওয়েট প্রার্থী ছাড়াও বর্তমান মেয়র আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজসেবী আমিনুর রহমান লিপন নারিকেল গাছ অপর স্বতন্ত্র প্রার্থী প্রবাসী আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম রাবেল জগ মার্কা নিয়ে মাঠে ভাল অবস্থানে রয়েছেন। অপর দুই প্রার্থী খেলাফত মজলিসের মনোনিত আমিনুল ইসলাম আমিন ঘড়ি মার্কা ও জাপা মনোনিত (লাঙ্গল) প্রার্থী সুহেদ আহমদ মাঠে রয়েছেন। ভোটারদের মধ্যে তাদের দুইজনকে নিয়ে তেমন একটা আলোচনা শুনা যাচ্ছে না। গোলাপগঞ্জের সুধী সমাজের মধ্যে অনেকেই মনে করেন অপর প্রার্থীর ভোট নষ্ট করার জন্য বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলু খেলাফত মজলিস ও জাপা নেতাদের সাথে আঁতাত করে এই দুই প্রার্থীকে দাড় করিয়েছেন। সচেতন মহলের ধারণা গোলাপগঞ্জে শেষ লড়াইয়ে ধানের শীষ ও মোবাইল ফোনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

ইউপি নির্বাচন: গোলাপগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা - Surma Times Archive
গোলাপগঞ্জ

ইউপি নির্বাচন: গোলাপগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

এপ্রিল 27, 2016
গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি প্রার্থী আশফাক চৌধুরীর নির্বাচনী সভা - Surma Times Archive
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি প্রার্থী আশফাক চৌধুরীর নির্বাচনী সভা

এপ্রিল 26, 2016
মতিউল বারী চৌধুরী খুর্শেদ : ত্যাগই যার জীবন - Surma Times Archive
গোলাপগঞ্জসুরমা টাইমস এক্সক্লুসিভ

মতিউল বারী চৌধুরী খুর্শেদ : ত্যাগই যার জীবন

এপ্রিল 26, 2016
গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযান : ৯৫ হাজার টাকা জরিমানা - Surma Times Archive
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযান : ৯৫ হাজার টাকা জরিমানা

এপ্রিল 22, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?