By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: ছাত্রদলের দ্বন্দ্ব নিরসনের দায়িত্ব নিয়েছেন আব্বাস
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
রাজনীতি

ছাত্রদলের দ্বন্দ্ব নিরসনের দায়িত্ব নিয়েছেন আব্বাস

Published: October 20, 2014
Share
SHARE

mirza abbasসুরমা টাইমস ডেস্কঃ অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসের হস্তক্ষেপে ছাত্রদলের বিদ্রোহ দমনের পথে। ছাত্রদলের পদবঞ্চিতদের বিদ্রোহ দমনের প্রথম পদক্ষেপ হিসেবে মির্জা আব্বাস সোমবার দুপুরে তার শাহজাহানপুরের বাসায় বিদ্রোহী নেতা ছাত্রদলের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে ডেকে আনেন। ইসহাক দুপুর দুইটায় বাসায় আসার পর আব্বাস প্রায় ৩০ মিনিট তাকে নিয়ে একান্তে কথা বলেন।
এ সময় মির্জা আব্বাস ইসহাক সরকারকে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার সিদ্ধান্ত মানতে হবে। কমিটি নিয়ে কোনো ক্ষোভ থাকলেও তা নিয়ে শান্ত থাকতে হবে। অতীতে আমাদের মাঝে বিভিন্ন সময় কমিটি নিয়ে ক্ষোভ দেখা দিলেও আমরা ম্যাডামের (খালেদা জিয়া) সিদ্ধান্ত মেনে নিয়েছি। এখন তোমাদেরও মেনে নিতে হবে। আর তোমাদের ক্ষোভের বিষয় নিয়ে আমি কথা বলব।’
মির্জা আব্বাসের এক ঘনিষ্ঠজন জানান, ইসহাক সরকার মির্জা আব্বাসের সঙ্গে বৈঠক শেষ করে চলে যাওয়ার সময় তাকে শান্তই মনে হয়। যতদূর জানতে পেরেছি, ইসহাক বিদ্রোহের বিষয়ে আর ভূমিকা রাখবে না বলে মির্জা আব্বাসকে প্রতিশ্রুতি দিয়েছেন।
জানা যায়, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের সঙ্গে একান্তে কথা বলার পর পরই মির্জা আব্বাস নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে নিয়ে বৈঠক করেন। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের কক্ষে বেলা ৩টা থেকে প্রায় এক ঘণ্টা তাদের মধ্যে এ বৈঠক হয়।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা কিছু না বলে চলে গেলেও মির্জা আব্বাস উপস্থিত সংবাদকর্মীদের হাসতে হাসতে বলেন, ‘ছাত্রদল একটি বড় সংগঠন। এতে কিছু সমস্যাতো হতেই পারে। সমস্যা দেখা দিয়েছে। তা মিটেও যাবে।’
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু করে পদবঞ্চিতরা। তারা বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে সামনে রেখে বিদ্রোহের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করে। এ ছাড়া কমিটির অবমূল্যায়িত নেতারা নেপথ্যে থেকে রসদ যোগাচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদল (আংশিক) কমিটির অনুমোদন করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

You Might Also Like

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ৮ জুন
সিলেট হরতাল ডেকে ছাত্রদল উধাও !
ছাত্রলীগের দুটি পদের জন্য ১০৬টি বায়োডাটা নিয়ে গেলেন সভাপতি
নতুন নামে আসছে জামায়াত!
দেশের মানুষ শান্তিতে নেই : খালেদা
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?