শনিবার, 14 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিশ্বনাথ

বিশ্বনাথে চেয়ারম্যান পদে ৪১ জনের মনোনয়নপত্র দাখিল

Last updated: এপ্রিল 8, 2016 6:36 পূর্বাহ্ন
Published: এপ্রিল 8, 2016
বিশ্বনাথে চেয়ারম্যান পদে ৪১ জনের মনোনয়নপত্র দাখিল - Surma Times Archive
SHARE

56383ডেস্ক রিপোর্টঃ বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের মনোনয়নপত্র গ্রহনপর্ব। ৭ মে অনুষ্ঠিতব্য ৪র্থ দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, ৬৩টি ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে ২৯৬ জন ও ২১টি ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৫ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মনোনয়পত্র দাখিলকারীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহীসহ ১৩ জন, বিএনপি মনোনীত ও বিদ্রোহীসহ ১০ জন, জাতীয় পার্টি মনোনীত ৫ জন, জামায়াত সমর্থিত ৩ জন, খেলাফত মজলিস সমর্থিত ১ জন ও অন্যান্য ৯ জন প্রার্থী।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের পাশাপাশি একাধিক সতন্ত্র এবং আওয়ামী লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা এবং জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীকে সাথে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন।
৪র্থ দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশ্বনাথের ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের নির্বাচন মামলা জটিলতা কারণে স্থগিত রয়েছে।
বাকী সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
সাতটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-
‘লামাকাজী ইউনিয়নে’ বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাহনুর হোসাইন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, স্বতন্ত্র প্রার্থী শামছুল হক ও জামায়াত নেতা মঈন উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
‘খাজাঞ্চী ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রদলের সদস্য তালুকদার গিয়াস উদ্দিন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রুবেল আহমদ আফছল, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পীর লিয়াকত হোসেন, শিব্বির আহমদ, আবদুস ছত্তার ও শাখাওয়াত হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
‘অলংকারী ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সমাজসেবা সম্পাদক প্রবাসী রফিক মিয়া, বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি নেতা মো. আবদুল হক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছালেহ আহমদ তোতা ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম রুহেল মনোনয়নপত্র দাখিল করেছেন।
‘রামপাশা ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি নেতা জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, প্রবাসী মো. আজিজুর রহমান, আলা উদ্দিন, নেছার আহমদ ও আলা উদ্দিন আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
‘দৌলতপুর ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমির আলী, বিএনপির মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন, জামায়াত নেতা বাবুল মিয়া, কবি খালেদ আহমদ ও আবদুল আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।
‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল জলিল জালাল, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মতিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
‘দেওকলস ইউনিয়নে’ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম জুয়েল, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রদলের সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলাল আহমদ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সহল আল রাজী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ‘লামাকাজী ইউনিয়নে’ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১০ জন, ‘খাজাঞ্চী ইউনিয়নে’ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৯ জন, ‘অলংকারী ইউনিয়নে’ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৭ জন, ‘রামপাশা ইউনিয়নে’ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১১ জন, ‘দৌলতপুর ইউনিয়নে’ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১২ জন, ‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১০ জন, ‘দেওকলস ইউনিয়নে’ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Surma Times Archive
বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল 30, 2016
বিশ্বনাথে - নতুন বাবা'র আবির্ভাব - Surma Times Archive
বিশেষ সংবাদবিশ্বনাথ

বিশ্বনাথে – নতুন বাবা’র আবির্ভাব

এপ্রিল 29, 2016
বিশ্বনাথে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ - Surma Times Archive
বিশ্বনাথ

বিশ্বনাথে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

এপ্রিল 29, 2016
বিশ্বনাথে নববধুকে হত্যার অভিযোগ - Surma Times Archive
বিশ্বনাথসিলেটের শীর্ষ সংবাদ

বিশ্বনাথে নববধুকে হত্যার অভিযোগ

এপ্রিল 27, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?