শুক্রবার, 9 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেটসিলেটের শীর্ষ সংবাদ

বাবুনগরীর ওয়াজ, লাদেনের ছবি ও প্রধান বিচারপতির বাড়িতে বোমা আতঙ্ক

Last updated: ফেব্রুয়ারি 29, 2016 9:29 অপরাহ্ন
Published: ফেব্রুয়ারি 29, 2016
বাবুনগরীর ওয়াজ, লাদেনের ছবি ও প্রধান বিচারপতির বাড়িতে বোমা আতঙ্ক - Surma Times Archive
SHARE

17687

মৌলভীবাজার প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলায় আলীনগর ইউনিয়নের তিলকপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ির পাশে জমিতে সোমবার সকালে একটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। বাড়ির কাজের লোক সিলিন্ডারটিকে বোমা ভেবে পুলিশে খবর দেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র‌্যাব ঘটনাস্থল ঘিরে রাখে।

পরে বিকেল ৪টার দিকে সিলেট থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পরিক্ষা-নিরীক্ষার পর বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডার বলে নিশ্চিত করে। তবে ঘটনাস্থল থেকে একটি ম্যাপ, নাম ও মোবাইল নম্বর সম্বলিত আল-ফালাহ যুবসংঘের একটি কার্ড এবং ওসামা বিন লাদেন প্রতিকৃতির পাসপোর্ট আকারের একটি ছবি উদ্ধার করা হয়েছে। ছবির পেছনে খালেদ আহমদ লেখা ছিল।

প্রধান বিচারপতির বাড়ির কাজের লোক অশ্বিনী কুমার সিংহ জানান, কয়েকদিন ধরে প্রধান বিচারপতির স্ত্রী কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার সকালে বাড়ির পেছনে প্রায় ১৫০ ফুট দূরে একটি জমিতে ফেলে রাখা গ্যাস সিলিন্ডারের মতো বস্তুটি দেখতে পান তিনি। বিষয়টি তিনি প্রথমে বাড়ির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য নজরুল ইসলামকে জানান।

তিনি আরও জানান, পুলিশ সদস্য নজরুল ইসলাম বিষয়টি কমলগঞ্জ থানায় জানালে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মো. শাহীন, কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এছাড়াও র‌্যাব-৯ এর ডিএডি আব্দুল আজিজের নেতৃতে র্যাসবের একটি টিম, কুরমা বিএওপি বিজিবির কোম্পানি কমান্ডার আকবর হোসেনের নেতেৃত্বে বিজিবির একটি টিম ঘটনাস্থলে আসে। পরে বিকেল ৪টার সিলেটের শাহপরাণ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পরিক্ষা-নিরীক্ষা করে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাস সিলিন্ডার বলে নিশ্চিত করে।

কমলগঞ্জ থানার ওসি এনামুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বস্তুটিকে প্রথমে বোমা মনে করা হয়েছিল। পরে সিলেট থেকে বিশেষজ্ঞ টিম এসে গ্যাস সিলিন্ডার নিশ্চিত করে। তবে ঘটনাটি কাউকে ফাঁসানোর জন্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

প্রসঙ্গত, আগামী ১১ মার্চ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও তালিমুল কোরআন মাদরাসা সংলগ্ন মাঠে আল-ফালাহ যুব সোসাইটির উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ওহাবী ও সুন্নী মতাদর্শী দুটি গ্রুপের মধ্যে মতানৈক্য চলছে বলেও জানান এলাকাবাসী।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার - Surma Times Archive
জুড়িসিলেটের শীর্ষ সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

এপ্রিল 30, 2016
সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Surma Times Archive
বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল 30, 2016
কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান - Surma Times Archive
সিলেট

কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?