ডেস্ক রিপোর্টঃ রাজধানীর কামরাঙ্গীরচরে এক আসামিকে থানা থেকে কোর্টে আনার সময় লোহার ব্রিজে আসার পরই ওই আসামি হ্যান্ডকাফসহ ঝাঁপদিয়ে পানিতে পড়ে যায়। এর পর থেকে আসামি নিখোঁজ রযেছে। বুধবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
পানিতে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়া আসামিকে দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমেছে। কামরাঙ্গিরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে স্বীকার করেছেন। ওসি জানান, ওই আসামিকে উদ্ধারে ডুবুরি আনা হচ্ছে।
হ্যান্ডকাফসহ গাড়ি থেকে পানিতে ঝাঁপ দিয়ে আসামি নিখোঁজ


