বৃহস্পতিবার, 24 সেপ্টে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেটের শীর্ষ সংবাদসুনামগঞ্জ

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৪ : মারা গেছে ২২০টি গরু

Last updated: মে 8, 2015 2:53 পূর্বাহ্ন
Published: মে 8, 2015
sunamgonj thunderstorm2
sunamgonj thunderstorm2
SHARE

sunamgonj thunderstormসুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জে বৃহস্পতিবার বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বজ্রপাত ও শিলাবৃষ্টিতে আহত হয়েছেন আরও ১৮ জন কৃষক। ঝড় ও শিলার তাণ্ডবে ধ্বংস হয়েছে দুই হাজারের বেশি কাঁচা ঘর-বাড়ি এবং পৌনে ৪০০ হেক্টর জমির পাকা ধান। মারা গেছে বিভিন্ন হাওরে থাকা ৮টি ভেড়াসহ ২২০টি গরু।
দিরাইয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতগৃহে গাছ চাপায় এক গৃহিনীর মৃত্যু হয়েছে। একই সময়ে নৌকাডুবিতে মারা যান এক কৃষক। ঝড় ও শিলার আঘাতে বিভিন্ন স্থানে আহত হয়েছেন ৮ জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দিরাই উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পৌনে এক ঘণ্টাব্যাপি কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে হতাহতসহ ক্ষয়ক্ষতির এমন ঘটনা ঘটে।
বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম গাছ চাপায় নিহত গৃহিনীর বাড়িসহ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
sunamgonj thunderstorm2দিরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদুল আলম জাগো নিউজকে বলেন, ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে বসতগৃহের ওপর গাছ চাপায় গৃহিনী জুলনা বেগম (২৫) মারা যান। তার স্বামীর নাম জুয়েল কাজী।
একই ইউনিয়নে শিলাবৃষ্টিতে ৩৮৪ হেক্টর জমির পাকা বোরো ধান নষ্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা রনধীর চৌধুরী।
একই সময়ে কালিগুটা হাওরের আরমিশা বিলে নৌকা ডুবিতে চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খলা হাটির কৃষক জালাল উদ্দিন (৫৫) নিখোঁজ হন।
বিকেল সাড়ে ৫টায় স্থানীয় জেলেরা জাল টেনে তার মরদেহ উদ্ধার করেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘ঝড়ে পৌর এলাকাসহ ৯ ইউনিয়নে ২ হাজারেরও বেশি কাঁচা ঘর সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। শিলা বৃষ্টি এবং বজ্রপাতে উপজেলার চরনারচর, সরমঙ্গল, করিমপুর, ভাটিপাড়া ও জগদল ইউনিয়নের বিভিন্ন হাওরে অন্তত ২০০টি গরু মারা গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানরা।
ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে পৌর মেয়র আজিজুর রহমান বলেন, ক্ষতির ভয়াবহতা অনেক বেশি। নিঃস্ব-অসহায় লোকজনকে সান্তনা দেবার ভাষা নেই। সরকারি সহায়তা ছাড়া এসব লোকজন উঠে দাঁড়াতে পারবেন না।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই সুনামগঞ্জে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের পাশের হাওরে কাজ করার সময় আবদুল জলিল (৪৫) নামের এক কৃষক মারা যান। একই সময় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে জেলার ধরমপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চালান্দী গ্রামের হোসেন আলী (৫০)।
এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের উলুতুল নোয়াগাঁও গ্রামের বজ্রপাতে ১০ জন কৃষক আহত হন এবং ৮টি ভেড়া মারা গেছে। আহতরা হলেন, আইনুল মিয়া (৩৫), সারোয়ার মিয়া (১৮), বাহা উদ্দিন (৫৫), কামাল উদ্দিন (৪৫), মিয়াজ উদ্দিন (২৪), শহীদুল্লাহ (৩৫), সোহেল মিয়া (২৫), জাহাঙ্গীর আলম (২২), আলমগীর মিয়াকে (১৯) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানিয়েছেন, সদর উপজেলায় বজ্রপাতে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত আছেন।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার - Surma Times Archive
জুড়িসিলেটের শীর্ষ সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

এপ্রিল 30, 2016
সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
ছাতকে শিশু সামছুল আলম হত্যা মামলার আসামি বকুল গ্রেফতার - Surma Times Archive
ছাতক

ছাতকে শিশু সামছুল আলম হত্যা মামলার আসামি বকুল গ্রেফতার

এপ্রিল 29, 2016
ছাতকের ঘূর্ণিঝড়ের ছোবল থেকে যেভাবে ফিরে আসলো দুই শিশু - Surma Times Archive
ছাতকসুরমা টাইমস এক্সক্লুসিভ

ছাতকের ঘূর্ণিঝড়ের ছোবল থেকে যেভাবে ফিরে আসলো দুই শিশু

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?