সিলেটের বহুল প্রচারিত এবং জননন্দিত পত্রিকা দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মোঃ মুজিবুর রহমানকে অবিলম্বে মুক্তি প্রদান ও তাঁর উপর হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন ‘মুক্তিযোদ্ধার প্রজন্ম’ সভাপতি কবি সাংবাদিক ও গীতিকার নাজমুল ইসলাম মকবুল, সহ সভাপতি আমিনুর রহমান রানু, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, একজন খ্যাতিমান সম্পাদকের উপর হয়রানীমুলক মামলা শুধু দুঃখজনকই নয় চরম লজ্জাজনকও। অবিলম্বে মামলা প্রত্যাহার ও সম্পাদকের মুক্তির জন্য আমরা লেখক কবি সাহিত্যিক সাংবাদিক ও সুশীল সমাজের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় সিলেটবাসীকে সাথে নিয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।


