By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
শিক্ষাসুনামগঞ্জ

সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

Published: June 22, 2014
Share
SHARE

Shikkhokder  KormoBirotiসৈয়দ তাওসিফ মোনাওয়ার, সুনামগঞ্জ : বিসিএস শিক্ষা ক্যাডারের দীর্ঘদিনের নানা সমস্যা দূরীকরণের দাবীতে সুনামগঞ্জ সরকারি কলেজে সমাবেশ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী করেছেন কলেজে কর্মরত শিক্ষকেরা। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও রোববার বেলা এগারোটায় সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে একঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের সাধারণ স¤পাদক মোঃ মোস্তানসার বিল্লাহ জানান, কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে ঢাকা কলেজের সামনে সমাবেশ এবং শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এছাড়া সারাদেশের সব সরকারি কলেজে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাবেশ হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষকেরা কর্মবিরতি করেন। সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহসভাপতি প্রফেসর মেজর ছয়ফুল কবীর চৌধুরী কেন্দ্রীয় কর্মসূচীতে অংশ নিয়েছেন।

সুনামগঞ্জ সরকারি কলেজে কর্মবিরতিতে শিক্ষা ক্যাডারের নানা সমস্যা দূরীকরণে দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কল্পনা তালুকদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নীলিমা চন্দ প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের দাবী-দাওয়ায় বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বৈষম্য দূর করতে হবে। সুপার নিউমারারি পদ সৃষ্টি বা ইন-সিটু প্রমোশনের মাধ্যমে ১৩ব্যাচ পর্যন্ত ৮৪৮জনকে অধ্যাপক, ১৮ব্যাচ প্ররযন্ত ১৩৬১জনকে সহযোগী অধ্যাপক এবং ২৪বিসিএস প্রর্যন্ত ৬১৫জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে পদোন্নতি দিতে হবে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল আপগ্রেড করতে হবে এবং অধ্যাপকদের ৩য় গ্রেডে সিলেকশন গ্রেড প্রদান করতে হবে।
তারা আরো বলেন, বোর্ডসমূহের চেয়ারম্যান, মাউশির পরিচালক এবং অধ্যক্ষ পদসমূহ আপগ্রেড করে ২য় গ্রেড দিতে হবে। কলেজগুলোর উপাধ্যক্ষ পদটি সহযোগী অধ্যাপক পদমর্যাদার, এটি আপগ্রেড করে অধ্যাপক পদমর্যাদায় নিতে হবে। এছাড়া বেসরকারি তহবিল ব্যবহারে নীতিমালা সংশোধন, নবগঠিত মাদ্রাসা অধিদপ্তরে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে শিক্ষকদের যথাযথ অবস্থান নিশ্চিতকরণসহ নানান দাবী-দাওয়া তোলে ধরেন তারা।

You Might Also Like

সুনামগঞ্জে মানসিক প্রতিবন্ধির রক্তাক্ত লাশ উদ্ধার
ছাত্রলীগের ‘সুপারিশে’ প্রত্যাহার হচ্ছে এসআইইউ’র ১৪ শিক্ষার্থীর বহিস্কারাদেশ!
মাঠে বসে পাঠদান ব্যহত হচ্ছে শিক্ষার মান
জগন্নাথপুরে অপহৃত তরুণী শাল্লায় উদ্ধার, গ্রেফতার ১
পাশের হার না বাড়িয়ে মেধার হার বাড়ানো প্রয়োজন : হাফিজুর রহমান তালুকদার
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?