রবিবার, 25 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ সংবাদ

১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার

Last updated: এপ্রিল 26, 2016 6:13 অপরাহ্ন
Published: এপ্রিল 26, 2016
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার - Surma Times Archive
SHARE

2ডেক্স রিপোর্ট:  অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন হত্যাকাণ্ডের ১৮ দিন পেরিয়ে গেছে। কিন্তু চাঞ্চল্যকর এই হত্যার কোনো ক্লু উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলের আশপাশের ব্যবসায়ী ও নাজিমের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী কর্মকর্তা। এ পর্যন্ত ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু হত্যাসংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তাদের কাছে। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করতে নাজিমউদ্দিনের মোবাইলফোনের কল লিস্ট যাচাই-বাছাই করা হয়েছে। একইভাবে ঘটনায় তার সঙ্গে থাকা সোহেল আহমেদের মোবাইলফোনের কল লিস্ট যাচাই বাছাই করেও কোনো তথ্য পাওয়া যায়নি। নাজিমউদ্দিনের ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস ও কমেন্টকারী ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন তদন্ত সংশ্লিষ্টরা।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেসবুকে নানা বিষয়ে লেখা রয়েছে নাজিমউদ্দিনের। এতে বিভিন্ন শ্রেণি তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে। এজন্য তার এসব স্ট্যাটাসে যারা মন্তব্য করেছেন তাদের সম্পর্কে তথ্য নেয়া হচ্ছে। ফ্রেন্ডলিস্টে যারা আছেন তাদের মধ্যে উগ্রবাদী কেউ আছেন কি-না এসব বিষয়েও খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তারা। বিষয়টি নিয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তার পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি টিম তৎপরতা চালাচ্ছে বলে সূত্রে জানা গেছে।

ইতিমধ্যে নাজিমের কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী কর্মকর্তা। তার বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী খন্দকার মুশফিকুজ্জামান জানিয়েছেন, ঘটনার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে আড্ডা দিয়েছেন তারা কয়েকজন। কথা হচ্ছিল আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের সবাই মিলে শিগগিরই কোথাও পিকনিক করবেন। এজন্য ঢাকার অদূরে গাজীপুর নিয়ে কথা হচ্ছিল। ওই আড্ডায় কারা কারা ছিলেন তাদের নাম সংগ্রহ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তখন কেউ নাজিমকে অনুসরণ করেছে কি না এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। মাত্র তিন মাস আগে সিলেট থেকে ঢাকায় আসা নাজিমউদ্দিন সামাদকে ঢাকায় হত্যা করা হলেও সিলেট থেকেই তাকে টার্গেট করা হতে পারে বলে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা। চাঞ্চল্যকর এই মামলার ক্লু উদঘাটন করতে সিলেটকেন্দ্রিক তদন্ত শুরু করলেও এখনও অন্ধকারে তদন্ত সংশ্লিষ্টরা। ইতিমধ্যে নাজিমউদ্দিনের সিলেটের কয়েক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শন ছাড়া মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর চন্দ্র সূত্রধর বলেন, হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত আছে। ইতিমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নাজিমউদ্দিনের ফেসবুকের বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৬ই এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুরের একরামপুরের ঋষিকেশ দাশ রোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে নাজিমউদ্দিনকে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের ছাত্র ছিলেন। নাজিমউদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের টুকাভরাউট গ্রামের মৃত আবদুস সামাদের পুত্র।©

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

Surma Times
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ডিসেম্বর 22, 2023
দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের  শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা - Surma Times Archive
দক্ষিণ সুরমাসর্বশেষ সংবাদসিলেট

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা

এপ্রিল 29, 2016
জুড়ীতে মায়া হরিণ আটক - Surma Times Archive
সর্বশেষ সংবাদ

জুড়ীতে মায়া হরিণ আটক

এপ্রিল 26, 2016
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা - Surma Times Archive
সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা

এপ্রিল 26, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?