সুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জ থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে সুনামগঞ্জ জেলা সদরের উকিলপাড়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাবেদ মিয়া (২৮) সুনামগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিম তেঘরিয়া বাগানপাড়ার আবদুল জব্বারের ছেলে। তার কাছ থেকে ১২ বোতল ম্যাকডুয়েল মদ, ৭ পিস ইয়াবা ও ২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ থেকে ইয়াবা ও মদসহ যুবক আটক

