ডেস্ক রিপোর্টঃ এইচএসসি পরীক্ষার প্রথমদিনে সিলেট শিক্ষা বোর্ডে ৭৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রোববার সকালে এ পরীক্ষা শুরু হয়। প্রথমদিনের পরীক্ষা সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে। রবিবার বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম জানান, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সিলেট জেলায় ২৫৪ জন, সুনামগঞ্জ জেলায় ৯৭ জন, মৌলভীবাজার জেলায় ১১৩ জন ও হবিগঞ্জ জেলায় ছিল ২৫৩ জন। উল্লেখ্য, এবার সিলেট শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৮৬৪ জন।
এইচএসসি পরীক্ষার প্রথমদিনে সিলেটে অনুপস্থিত ৭৩৭ শিক্ষার্থী


