জাতীয় প্রাথমিক শিক্ষা সাপ্তাহ ২০১৬ উপলক্ষে ‘দিন বদলের বইছে হাওয়া, শিক্ষাই আমার প্রথম চাওয়া’ এই প্রতিবাদ্ধ নিয়ে বৃহস্পতিবার সিলেট নগরীতে নবীনচন্দ্র সরকারী প্রথমিক বিদ্যালয় উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে অংশ গ্রহণ করেন নবীনচন্দ্র সরকারী প্রথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. আমান উল্লাহ (সাজা মিয়া), দাতা সদস্য বিশ্বজিৎ দেব রায় বিশু, সদস্য হাজী আব্দুল গফ্ফার, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সদস্য নানু মিয়া, বুশরা খানম, নবীনচন্দ্র সরকারী প্রথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা হোসনে আরা সুলতানা, সহকারী শিক্ষিকা অর্পিতা ধর, শক্তি মজুমদার, সৈয়দা রেহেনা বেগম, শিখা চৌধুরী, আব্দুল মালেক বারী, মৌসুমী বিশ্বাস, হেপী রানী চৌধুরী, তুলি রাণী দেবী, লিনু রানী দাসসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিবাবক এবং অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ।
নবীনচন্দ্র সরকারী প্রথমিক বিদ্যালয়ের র্যালী


