মঙ্গলবার, 22 সেপ্টে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেট

গুপ্ত ঘাতকদের ধ্বংস কামনায় শাহজালাল (রহঃ)-এর দরগা থেকে নাগরিক ফরিয়াদ

Last updated: ফেব্রুয়ারি 6, 2015 11:18 অপরাহ্ন
Published: ফেব্রুয়ারি 6, 2015
Bangladesh Map
Bangladesh Map
SHARE
Bangladesh Mapপ্রিয় দেশবাসী
বাংলাদেশে এখন এক অসহনীয় বাস্তবতা বিরাজ করছে । স্বাধীন দেশে ইতিহাসের দীর্ঘতম কাণ্ডজ্ঞান বিবর্জিত ‘অচলাবস্থা’ চলছে । গণতন্ত্রের মুখোশ পরিহিত চক্র রাজনীতিকে কলুষিত করে রাজ থেকে নীতির বিচ্ছেদ ঘটিয়েছে । নীতি বিবর্জিত রাজচর্চা দেশকে এক ভয়ংকর পরিস্থিতিতে নিয়ে গেছে । রাজনৈতিক কর্মসূচী পালনের অর্থ দাঁড়িয়েছে গুপ্ত ঘাতক দ্বারা নিরীহ মানুষকে নারকীয় উল্লাসে অগ্নিদগ্ধ করে হত্যা করা । এখন রাজনৈতিক কর্মসূচীর অর্থ কৃষককে ফসল বিক্রি করতে বাঁধা দেয়া, শ্রমিককে কর্মক্ষেত্রে যেতে না দেয়া, ব্যবসা করার সাহস দেখালে ব্যাবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া, প্রয়োজনে পথে নামলে চালক, যাত্রী ও যানবাহন পুড়িয়ে কয়লা করে দেয়া । এখন রাজনৈতিক কর্মসূচী দেয়া হয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার শিক্ষার্থীদের জিম্মি করে । শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার অধিকার নিয়ে এখন প্রকাশ্যে তাচ্ছিল্যও করা হয় ।
এই অবস্থার জন্য কী বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ? সাধারন মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে যে দেশের জন্ম; সে দেশের সাধারন মানুষ আজ গৃহবন্দী । ১৯৭১ সালে এতো রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে; আজকের বাংলাদেশে সেই স্বপ্ন ও প্রত্যাশা দুরূহ হয়ে গেছে । এই পরিস্থিতি কেন তৈরি হল ? কারা এর জন্য দায়ী ? এই প্রশ্নের উত্তর প্রত্যেকেরই নিজের মত করে জানা । একজনের উত্তরে অন্যজন একমত নাও হতে পারে কিন্তু পরিস্থিতি যে কারো জন্যই সুখকর নয়, এ ব্যাপারে কেউ ভিন্নমত হবে না । এ পরিস্থিতিতে কি করতে পারি ? অচলবস্থা থেকে মুক্তি তো পেতে হবে ! জনগনের একটি প্রভাবশালী অংশ নিজেদেরকে দলদাসে পরিনত করেছে । এরা দলপ্রভুর চিন্তার বাইরে যেতে পারে না । এ অবস্থায়
সাধারন নাগরিকরা বিভিন্ন প্রকার কর্মসূচী পালন করে চলমান পরিস্থিতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরছে । অবশ্য অবস্থান তুলে ধরলেই এই ক্রান্তিকালের অবসান হবে না । এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রয়োজন ঐশ্বরিক সাহায্যের ।  
সিলেটের ব্যাতিক্রমধর্মী নাগরিক সংগঠন ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ এই অচলবস্থা থেকে মুক্তি পেতে মহাপ্রভুর দরবারে ফরিয়াদ নিয়ে হাজির হওয়ার কর্মসূচী গ্রহণ করেছে । বাংলাদেশের অধিকাংশ মানুষ এক ও অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাসী এবং এখানকার লৌকিক জীবনে মহান সাধকদের দরগায় জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে প্রার্থনা করার প্রচলন রয়েছে । তাই উপমহাদেশের অন্যতম সুফি সাধক সুলতানে বাঙ্গাল হজরত শাহজালাল (রহঃ)-এর দরগায় উপস্থিত হয়ে অসহনীয় অচলাবস্থার নিরসন ও গুপ্ত ঘাতকদের ধ্বংস কামনায় স্রষ্টার দরবারে ফরিয়াদ জানানো হবে । সকল সংক্ষুব্ধ নাগরিক এই কর্মসূচীতে অংশগ্রহন করতে পারবেন । আগামী ৮ই ফেব্রুয়ারী, রবিবার, বিকাল ৪ ঘটিকায় সিলেটে হজরত শাহজালাল (রহঃ) পবিত্র দরগা শরীফ প্রাঙ্গনে এই কর্মসূচী পালন করা হবে ।
উল্লেখ্য সাত’শ বছর পূর্বে অত্যাচারী শাসক গৌড়গোবিন্দের হাতে শোষিত ও নিপীড়িত প্রজা বুরহান উদ্দিনের ফরিয়াদ শুনে দিল্লী থেকে হজরত শাহজালাল (রহঃ) সিলেটে এসেছিলেন । তাঁর আগমনে অত্যাচারী শাসক গৌড়গোবিন্দের পতন হয় এবং সাধারন মানুষ পায় মুক্তির স্বাদ । সুলতানে বাঙ্গাল হজরত শাহজালাল (রহঃ)-এর দরবারে তাই জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষ ব্যক্তি ও পারিবারিক জীবনের নানান সমস্যা থেকে উত্তরন পেতে হাজির হয় । দেশের প্রতিটি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান দলসমুহ এই দরগা থেকে তাঁদের নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু করে । রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে এই দরগায় আয়োজন করা হয় প্রার্থনা সভার । সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন চলমান বাস্তবতায় অসহনীয় অচলাবস্থার নিরসন ও গুপ্ত ঘাতকদের ধ্বংস কামনায় হজরত শাহজালাল (রহঃ)-এর দরগা থেকে স্রষ্টার দরবারে নাগরিক ফরিয়াদ নিয়ে উপস্থিত হবে ।
স্রষ্টার দরবারে আমাদের ফরিয়াদ 
 
হে পরম করুণাময়,
তুমি ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই । তুমি সকল-গোপন-বিষয়ে-অবগত । তুমি নিরাপত্তা-দানকারী ও পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী । তুমি পরিপূর্ণ-ন্যায়বিচারক ও নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী । আমরা তোমার দরবারে ফরিয়াদ নিয়ে এসেছি । তোমার প্রিয় সাধক হজরত শাহজালাল (রহঃ)-কে সাক্ষী রেখে ১৬ কোটি মানুষের বাংলাদেশে রাজনীতির নামে যে নারকীয় তাণ্ডব চলছে তা প্রশমন করার জন্য তোমার ঐশ্বরিক সাহায্য লাভের ফরিয়াদ নিয়ে এসেছি । নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ করে হত্যার জন্য দায়ী গুপ্ত ঘাতক ও তাদের আশ্রয়-প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধ্যে ফরিয়াদ নিয়ে এসেছি । এই নারকীয় গুপ্ত ঘাতকদের সমূলে ধ্বংস চাইতে তোমার পরাক্রমশালী দরবারে সাহায্য চাইছি । একই সাথে এই দেশের সাধারন মানুষের জীবন-জীবিকাকে সহজ করে দাও, দেশের জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সাধারন মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে দাও । আমাদের জন্য সুশাসন নিশ্চিত করে দাও । বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্য থেকে প্রকৃত দেশপ্রেমিক ও ন্যায়পরায়ন ব্যক্তিদের হাতে নেতৃত্বের ভার অর্পণ করো । নিশ্চয় তুমি সর্বচ্চ সাহায্যকারী । তুমিইতো বিচারপ্রার্থীর একমাত্র হক-আদায়কারী ।
ফরিয়াদ সহ-
সংক্ষুব্ধ নাগরিকবৃন্দ, সিলেট ।
Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Surma Times Archive
বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল 30, 2016
কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান - Surma Times Archive
সিলেট

কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

এপ্রিল 29, 2016
সিলেটে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই - Surma Times Archive
শাহপরানসিলেট

সিলেটে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?