শুক্রবার, 25 সেপ্টে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেটসিলেটের শীর্ষ সংবাদ

৫ জানুয়ারি শুধু আ.লীগই মাঠে থাকবে

Last updated: ডিসেম্বর 27, 2014 1:47 পূর্বাহ্ন
Published: ডিসেম্বর 27, 2014
nasim at sylhet
nasim at sylhet
SHARE

nasim at sylhetসুরমা টাইমস ডেস্কঃ ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘৫ জানুয়ারি আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে মাঠে থাকতে দেয়া যাবে না।’
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের কালো দিবস’ হিসেবে পালন করবে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে পালন করবে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে।
শুক্রবার রাতে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় নাসিম আরো বলেন, ‘যারা লাঠির বাড়ি খেয়ে প্যান্ট খুলে দৌড়ে পালায়, তাদের দিয়ে আন্দোলন হবে না। কারণ, এ আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগ জনগণের দল। তাই আগামী ৫ জানুয়ারি জনগণকে নিয়ে আওয়ামী লীগই কেবল মাঠে থাকবে। অন্য কেউ নয়।’
ওই দিন যারা ঘরে থাকবে তারা আওয়ামী লীগের কেউ থাকবে বলেও মন্তব্য করেন এই মন্ত্রী।
‘২০১৯ সালের একদিন আগেও এদেশে কোনো নির্বাচন হবে না’ দাবি করে বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘আপনারা ট্রেন মিস করেছেন। সিলেট থেকে যে ট্রেন ছেড়ে যায়, তা আর ফিরে আসে না।’
‘৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ল’ জারি হতো। ৫ তারিখ নির্বাচন হয়েছিল বলে, দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। খালেদা জিয়া আজ সভা-সমাবেশ করতে পারছেন।’
একইসঙ্গে তিনি এ-ও বলেন, ‘উনসত্তর সালে বঙ্গবন্ধু মার্শাল ল’ ডিঙিয়ে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ কোনো পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি। কারণ, নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের মধ্যদিয়ে একটি দল সু-সংগঠিত হয়। একটি দল গড়ে ওঠে। বিএনপি তা করতে ব্যর্থ হয়েছে।’
নাসিম বলেন, ‘সরকার, সরকার প্রধান, মন্ত্রী-এমপিকে নিয়ে সমালোচনা হতেই পারে। কারণ, ভুল ক্রুটির ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু কোথায় আছে, জাতির জনককে নিয়ে সমালোচনা হয়।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘চরম বেয়াদব’ উল্লেখ করে তিনি বলেন, ‘লন্ডনে বসে জাতির জনককে নিয়ে অশ্লীল ভাষায় কথা বলে। আর তা বেগম জিয়া দেশে বসে সমর্থন করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে নিয়ে যারা কঠাক্ষ করে তাদের সঙ্গে কোনো আপোস নেই।’
‘দেশের মানুষ এখন আর সংলাপ চায় না। তারা আজ শান্তিতে আছে।’
বিএনপি-জামায়াত জোটের আমলে দেশে জঙ্গিবাদের উত্থানের নানা দিক তুলে ধরে নাসিম বলেন, ‘এদেশ পাকিস্তানের মতো হতে পারতো। সেখানে স্কুলে ঢুকে শিশুদের হত্যা করা হচ্ছে। সিলেটেও এমন হতে পারতো। শাহজালালের মাজারে বৃটিশ হাইকমিশনারের উপর বোমা হামলা হয়েছে। কামরানসহ সাবেক মহিলা এমপির উপর হামলা হয়েছে। অত্যন্ত স্বজ্জন ব্যক্তি কিবরিয়ার মতো মানুষকে হত্যা করে হবিগঞ্জের মাটিকে লাল করা হয়েছে। বাংলাভাই-শায়খ রহমানদের উত্থান হয়েছে। এদেশে মানুষ আর জঙ্গিবাদ চায় না।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান।
মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এসপি শফিকুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক মহিলা এমপি সৈয়দা জেবুন্নেছা হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার উপস্থিত ছিলেন।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার - Surma Times Archive
জুড়িসিলেটের শীর্ষ সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

এপ্রিল 30, 2016
সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Surma Times Archive
বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল 30, 2016
কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান - Surma Times Archive
সিলেট

কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?