সিলেট নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীর আত্মহত্যা

Surma Times
1 Min Read

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রী ঘুমের ঔধষ খেয়ে আত্মহত্যা করেছেন। তার নাম আঁখি আলমগীর (১৮)। সে খুলনা সদর উপজেলার ঢাকাইয়া পাড়ার আলমগীর হোসেনের মেয়ে। তিনি নগরীর টিবি গেইটস্থ নার্সিং হোস্টেলের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে থাকতেন।
সিলেট বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামাল জানান, আঁখি নার্সিং হোস্টেলের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে একা ছিলেন। শুক্রবার অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না উঠায় ইনস্টিটিউট কর্তৃপক্ষ থানায় খবর দেয়। ‘পরে বেলা ১১টার দিকে ওই কক্ষের দরজা ভেঙ্গে আঁখির মৃতদেহ উদ্ধার করা হয়। আঁকির মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শাহা জামাল আরো জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে পারে বলে ধারাণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।

Share This Article