বৃহস্পতিবার, 12 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেটের শীর্ষ সংবাদ

বিদ্রোহ সামালের আগেই জেলার নতুন সভাপতিসহ ১৪ নেতাকর্মী গ্রেফতার

Last updated: সেপ্টেম্বর 20, 2014 4:24 পূর্বাহ্ন
Published: সেপ্টেম্বর 20, 2014
Chhatrodol
Chhatrodol
SHARE

Chhatrodolসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষনার পর বিদ্রোহ সামাল দেওয়ার আগেই পুলিশের নজর পড়ল তাদের উপর। বিভিন্ন মামলায় পুলিশ তাদেরকে এমন অবস্থায় গ্রেফতার করলো যে সময় নতুন কমিটি নিয়ে ছাত্রদলে চলছে তুমুল বিরোধ। নতুন জেলা সভাপতি সাঈদ আহমদসহ ছাত্রদলের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ দলের ভেতরকার বিদ্রোহ অনেকটা থামিয়ে দিলো বলে মনে করছেন সাধারণ নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই ও মিরবক্সটুলা এলাকা থেকে কোতয়ালী ও বিমানবন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণ ও শুক্রবার সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সাইদকে প্রাণ কোম্পানীর গাড়িতে লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় এবং অন্যদের ভাংচুরসহ পূর্বের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় বলে পুলিশের অপর একটি সূত্র দাবি করেছে। ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, ছাত্রদল নেতা ফারুক আহমদ, সুহিন আহমদ চৌধুরী, জিয়াউর রহমান রুমেন, আহমেদ জাকি, মিজান আহমদ ও মাসুম আহমদ। এ ছাড়া মিরবক্সটুলার আলী আকবর রাজন, রাইসুল ইসলাম সনি, ফয়েজ, সাগর, রিপন, আফজাল ও আখতারকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষনার পর পক্ষে বিপক্ষে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে নগরীতে মিছিল বের করে। ওই মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। গতকাল শুক্রবার বাদ জুমআ নবগঠিত কমিটির জেলা সভাপতি সাঈদ আহমদ মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর হাউজিং এস্টেটস্থ বাসায় গেলে সেখানে কমিটিকে প্রত্যাখ্যান করা বিদ্রোহী নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর সহযোগীতায় তিনি ইলেকট্র্রিক সাপ্লাই এলাকায় যান।
এ খবরে বিদ্রোহী নেতাকর্মীরা সাপ্লাই এলাকায় পৌঁছলে সাঈদ আহমদের অনুসারীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে সাবেক মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনসহ ১০ জন আহত হন।
আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান। জেলা ছাত্রদলের এক নেতা জানান, পুলিশ তাদের গ্রেফতার করে অনেকটা বিদ্রোহ সামাল দিয়েছে।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার - Surma Times Archive
জুড়িসিলেটের শীর্ষ সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

এপ্রিল 30, 2016
সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
কাতারে সড়ক দুর্ঘটনা : কানাইঘাটে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম - Surma Times Archive
কানাইঘাটসিলেটের শীর্ষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনা : কানাইঘাটে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম

এপ্রিল 29, 2016
এবার সিটি সুপার মার্কেট ভাঙবে সিসিক, ১০ মে পর্যন্ত আল্টিমেটাম - Surma Times Archive
সিলেটসিলেটের শীর্ষ সংবাদ

এবার সিটি সুপার মার্কেট ভাঙবে সিসিক, ১০ মে পর্যন্ত আল্টিমেটাম

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?