শনিবার, 14 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সাহিত্য

আজিজুল হক মানিক’র ঘোষণা

Last updated: সেপ্টেম্বর 9, 2014 3:02 পূর্বাহ্ন
Published: সেপ্টেম্বর 9, 2014
Manik Photo
Manik Photo
SHARE

সবার দৃষ্টি এখন সভাটির দিকে
মানুষ ছুটছে
সমস্ত নগরবাসীর লক্ষ্য একটাই।
ওরা ছুটছে;
ছুটছে বালাগঞ্জের কৃষক
ছুটছে বিশ্বনাথের যুবক
ছুটছে ফেঞ্চুগঞ্জের শ্রমিক।
লক্ষ্যের কেন্দ্রস্থলে তাকিয়ে মনে হচ্ছে
আজকের জনতাকে ধরে রাখার মতো
কোনো ময়দান যেন এ নগরে নেই।
কী চায় আজকের জনতা?
কেনো তারা ছুটছে আলীয়া মাদ্রাসা ময়দানে?
কী এমন অমোঘ বাণী ঘোষিত হবে
এখান থেকে।
ইতিহাসের পেছনে ইতিহাস।
অর্ধ শতাব্দীর পুঞ্জিভুত সমস্ত আবেগ আর উৎকণ্ঠায়
থরো থরো কম্পিত বুকে নিস্তব্ধ জনতা।
সোনার মোড়ানো রাজপথ নয়
বহুতলা অট্টালিকার সুরম্য প্রাসাদ নয়
তবে কী চায় আজকের আসমুদ্র হিমাচল
এ জনতার সাগর।
অমল ধবল চাকরি?
বিদেশ যাবার সোনালী পারমিট?
না এ সবের কিছুই চায়না এরা
তবে কী চায়?
ঘোষণা।
ঘোষণা তো হররোজই হচ্ছে
মাইকের জ্বালায় এমনিতেই অস্থির
এ নগরবাসী।
তবুও তারা ঘোষণা শুনতে চায়।
শুভ্রতার পবিত্র পোষাক পরে
মঞ্চে উঠলেন নেত্রী
জনতার বুকের স্পন্দন যেন
বন্ধ হয়ে গেলো
নেত্রী কী ঘোষণা দেবেন?
যে ঘোষণার জন্য অপেক্ষায় ছিলেন
আমার পিতা;
এখন তার কবরে ঘাসের গালিচা।
যে ঘোষণার জন্য আমার অগ্রজ
রাজপথে ঝরিয়েছে ঘামের অশ্রু
আজ কী নেত্রী শোনাবেন সেই অমর বাণী?
জনতার গভীর হৃদপিন্ডে ঘা দিয়ে
শুরু হলো নেত্রীর ভাষণ
দুধের বোতলে আটকানো উন্নয়নের
গৎবাধা ফিরিস্তি
ভয় আর উৎকণ্ঠায় বিমূঢ় জনতা
তবে কী ঘোষণা আসছেনা?
এই বুঝি শেষ হয়ে গেল নেত্রীর ভাষণ!
তবে কী আমাদের কমলালেবু
তার সুমিষ্টতা হারাবে সামান্য আমড়ার কাছে?
শেষ পর্যন্ত আমরা কী হেরে গেলাম?
নাকি শুরু হবে সিদ্ধান্তের নতুন পথে যাত্রা
লক্ষ জনতা যে বাণীটি শোনার জন্য
উৎকীর্ণতার অবগাহনে সময়ের মরুভূমি পার হয়ে
অবশেষে…..।
জনতার সকল আবেগের ফেনিল সমুদ্রে
আছড়ে পড়লো সেই অমোঘ বাণী।
নেত্রীর উচ্চারিত কণ্ঠের ধ্বনি প্রতিধ্বনি যেনো
মুহুর্তে ছড়িয়ে পড়লো সারা ময়দানে।
হিল্লোলিত আনন্দের জোয়ার উঠলো
জনতার সমুদ্রে
মনে হলো যেনো যুদ্ধজয়ী সৈনিকেরা
আনন্দিত আবেগের সোনালী বুলেট ছুঁড়ে দিচ্ছে
অবারিত নীল আকাশে।
আর প্রতিটি বুলেটে লেখা রয়েছে
বিভাগ ঘোষণার অমোঘ বাণী।

(১৯৯৪ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটবাসীর জন্য এক ঐতিহাসিক দিন। সরকারী আলীয়া মাদ্রাসা ময়দানে ইতিহাসের বৃহত্তম জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে সিলেট বিভাগের ঘোষণা দেন। ওই দিনের আবেগ-অনুভুতি নিয়ে রাতেই লিখিত এ কবিতাটি পরদিন স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত হয়।)

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

‘হতে চাই আলোকতি জ্ঞানী’ বইয়রে মোড়ক উন্মোচন - Surma Times Archive
সাহিত্য

‘হতে চাই আলোকতি জ্ঞানী’ বইয়রে মোড়ক উন্মোচন

এপ্রিল 20, 2016
বৈশাখী উৎসবের মধ্যে দিয়ে আমাদের আত্মপরিচয় খুঁজে পাই - Surma Times Archive
সাহিত্য

বৈশাখী উৎসবের মধ্যে দিয়ে আমাদের আত্মপরিচয় খুঁজে পাই

এপ্রিল 18, 2016
সিলেট লেখক ফোরামের পিঠা উৎসব ও ঘুড়ি উৎসব সম্পন্ন - Surma Times Archive
সাহিত্যসিলেট

সিলেট লেখক ফোরামের পিঠা উৎসব ও ঘুড়ি উৎসব সম্পন্ন

এপ্রিল 15, 2016
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ  আমাদের শিল্প সাহিত্যের শেকড় - Surma Times Archive
সাহিত্য

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আমাদের শিল্প সাহিত্যের শেকড়

এপ্রিল 8, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?