রবিবার, 20 সেপ্টে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিশেষ সংবাদ

এক সঙ্গে ছয় মেয়ের বিয়ে!

Last updated: এপ্রিল 3, 2014 9:16 অপরাহ্ন
Published: এপ্রিল 3, 2014
six wedding together
six wedding together
SHARE

six wedding togetherসুরমা টাইমস ডেস্কঃ বিশাল আয়োজন। বর্ণিল আলোকসজ্জা। দেখে মনে হয় রাজসিক কোনো আয়োজন। আসলে তা নয় । তবে এর চেয়ে কমও বলা যায় না। একসঙ্গে ছয় মেয়ের বিয়ে! চাট্টিখানি কথা নয়। নাকফুল, গয়না, শাড়ি, জুতা, হাতের ব্যাগ থেকে শুরু করে সবকিছুই কিনতে হয়েছে ছয়টি করে। বরদের জন্য শেরোয়ানি, পায়জামাসহ যা কিছু লেগেছে, তা-ও কেনা হয়েছে ছয়টি।
এ বিয়েতে কনেদের অভিভাবক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাছিমা বেগম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মেশকাত আহমেদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। তাঁরা বর-কনেকে দোয়া করেন, বিভিন্ন উপহার দেন। বর-কনের সঙ্গে এক মঞ্চে ছবিও তোলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে এভাবেই ঘটা করে তেজগাঁও সরকারি শিশু পরিবারের ছয় মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এ শিশু পরিবারেই তাঁরা ছোট থেকে বড় হয়েছেন। তাঁরা সবাই এতিম। কারোই বাবা নেই। মা থাকলেও তাঁদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, এই সমাজে একটি মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করার সামর্থ্য নেই। ঘটা করে বিয়ে দেওয়া তো স্বপ্নের মতো। সেই মেয়েদের রাষ্ট্রীয়ভাবে বিয়ে করতে পারায় বর ও বরপক্ষের লোকজন নিজেরাও সম্মানিত বোধ করছিলেন।
ফুল, লাল ও ঘিয়ে রংয়ের কাপড় দিয়ে দিয়ে মঞ্চ সাজানো হয়। মঞ্চে বউ ও বর সেজে বসেন হেলেনা-সোলাইমান খান, ডলি-শাহাদাত হোসাইন, লিজা-রনক মিয়া, আসমা-উজ্জ্বল সরকার, মর্জিনা-আফজাল মণ্ডল ও মনোয়ারা-সাইফুল ইসলাম। বিয়েতে কনেদের মায়েরাও উপস্থিত ছিলেন।
একেক মেয়ের গায়ে তিন ভরি করে গোল্ড প্লেটেট রুপার গয়না। নাকে স্বর্ণের নাকফুল। সমাজসেবা অধিদপ্তরের শহর উন্নয়ন প্রকল্পের (আজিমপুর) বিউটি পারলারের প্রশিক্ষণ কোর্সের প্রতিনিধিরা কনেদের সাজিয়েছেন। একজন মা বলেই ফেললেন, ‘এইখানে না থাকলে মেয়েকে এভাবে বিয়ে দিতে পারতাম না।’
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ঝর্না জাহিন এই পরিবারের শিশুদের মা। ফলে তাঁর দম ফেলারও ফুরসত নেই। কাজের ফাঁকেই এক মেয়েকে খানিকটা বকা দিয়েই বললেন, ‘কাল গায়েহলুদের সময়ও তুমি কুঁজো হয়ে বসেছ। আজও তা করছ। দেখতে ভালো লাগছে না। সোজা হয়ে বসো।’
পাঁচ মাস আগে এই মেয়েদের কাবিন হয়েছে। আজ ছিল ঘটা করে মেয়েদের স্বামীর হাতে তুলে দেওয়া। দুপুর দুইটা ২০ মিনিটে ছয় বর ও বরযাত্রীরা এলেন। শিশু পরিবারের ছোট মেয়েদের বেশ কয়েকজন নীল ও সাদা রংয়ের ফ্রক পরে গেটে ফুল নিয়ে দাঁড়ানো। ছয় বর আসার সঙ্গে সঙ্গে ফুল ছিটানোসহ অন্যান্য আনুষ্ঠানিকতার পালা শুরু হয়।
ঝর্না জাহিন বলেন, ‘কেউ যেন বলতে না পারে এতিম বলে যেনতেনভাবে ওদের বিয়ে দিয়ে দায়িত্ব শেষ করা হয়েছে। তাই কেনাকাটাসহ সবকিছু যাতে নিখুঁত হয়, তা দেখা হয়েছে। স্বর্ণ দিয়ে মেয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য শিশু পরিবারের নেই। তার পরও বিয়েতে একটুও স্বর্ণের গয়না থাকবে না, তা তো হয় না। তাই সবার নাকফুল স্বর্ণের।’
এই পরিবারের আগে বিয়ে হওয়া চার মেয়ে ও মেয়েজামাই বিয়েতে আসেন। একজন তিন মাস বয়সী মেয়েকে নিয়ে হাজির হন। তাঁরা বিয়ের বিভিন্ন বিষয়ে তদারকি করেন।
খাবারের আয়োজনের মধ্যে ছিল পোলাও, রোস্ট, রেজালা, সবজি, বোরহানি, জর্দা। খাবার টেবিলগুলোতে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা নিজেরা তদারকি করছিলেন। বিশেষ করে বরপক্ষ যেসব টেবিলে বসেছেন সেখানে যাতে কোনো ত্রুটি না থাকে।
শিশু পরিবারে এই ছয় মেয়েসহ বিভিন্ন বয়সী মোট মেয়ের সংখ্যা ১৭৫ জন। ছোট মেয়েরা বড় বোনদের বিয়েতে নতুন জামা পরেছে। বড় আপা ও দুলাভাইদের সঙ্গে ছবি তুলছে। বিয়ের কনেদের চোখেমুখে নতুন জীবনের স্বপ্ন। একই সঙ্গে পরিবারের এই ছোট বোন, মা ও অন্যদের ছেড়ে চলে যাচ্ছে বলে চোখ ছিল ছলছল।
ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশিদ বলেন, এই মেয়েদের বিয়ের জন্য আলাদা কোনো বাজেট নেই। প্রতিষ্ঠানের কল্যাণ তহবিল ও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের অনুদান দিয়েই মেয়েদের বিয়ে দেওয়া হয়। অনেকে এই মেয়েদের জন্য খরচ করার বিষয়টিকে ভালো কাজ হিসেবেই দেখেন।
বর সাইফুল ইসলামের বাবা হাবিবুর রহমান বলেন, ‘এতিমদের সহযোগিতা করা সবার কর্তব্য। তাই এই মেয়েকে ছেলের বউ করেছি। বিয়েতে কোনো দাবিদাওয়াও (যৌতুক) করি নাই।’
এই পরিবারের যে মেয়েদের বিয়ে হচ্ছে তাঁরা সবাই ভালো আছে কি না, জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মেশকাত আহমেদ চৌধুরী বলেন, ‘বিয়ের পরও এই মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখা হয়। কোনো সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করা হয়। আর এই মেয়েদের সঙ্গে বরপক্ষ খারাপ ব্যবহার করতেও খানিকটা ভয় পায়। কেননা তারা জানে, তাঁদের সঙ্গে অন্যায় করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

বিশ্বনাথে - নতুন বাবা'র আবির্ভাব - Surma Times Archive
বিশেষ সংবাদবিশ্বনাথ

বিশ্বনাথে – নতুন বাবা’র আবির্ভাব

এপ্রিল 29, 2016
শিশুর প্রতি পুলিশের এ কেমন বর্বরতা! - Surma Times Archive
বিশেষ সংবাদ

শিশুর প্রতি পুলিশের এ কেমন বর্বরতা!

এপ্রিল 26, 2016
সিলেটের অবাধ্য কন্যা রিতা - Surma Times Archive
বিশেষ সংবাদসিলেট

সিলেটের অবাধ্য কন্যা রিতা

এপ্রিল 26, 2016
অফিস থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণ (ভিডিও) - Surma Times Archive
আন্তর্জাতিকনারীবিশেষ সংবাদ

অফিস থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণ (ভিডিও)

এপ্রিল 23, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?