বুধবার, 25 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নবীগঞ্জ

নবীগঞ্জে আমন ধানের বাম্পার ফলন : কৃষকের মুখে হাসির ঝিলিক

Last updated: নভেম্বর 12, 2014 3:37 পূর্বাহ্ন
Published: নভেম্বর 12, 2014
Nabi Dhan
Nabi Dhan
SHARE

Nabi_Dhanউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জের ফসলের মাঠে কুয়াশার চাদর ভেদ করে উকি দিচ্ছে সকালের সোনালীরোদ। হেমন্তের মৌ মৌ গন্ধ ও মৃদু বাতাসে মুখরিত দোলা খাচ্ছে মাঠের সোনালি ফসল। ফিঙে আর শালিকের ঝাক উড়াউড়ি করে হাওড় ও আকাশে। এসব কিছু দেখার কোন ফুসরত নেই কৃষককোলের। মাঠের পাকা ধান কেটে গোয়ালে তুলার চিন্তায় ব্যস্থ কৃষকরা। ক্ষেতে বাম্পার সোনলী ফসল দেখে কৃষকদেও মুখে হাসির ঝিলিক দেখে সবাই খুশি। নবীগঞ্জ উপজেলার হাওরগুলোতে এখন চলছে আমন ধান কাটার মহাউৎসব।

সরেজমিনে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের জোয়ালভাঙ্গা হাওরে দেখা গেছে কৃষক-কৃষাণীরা আমন ধান কাটা ও মাড়াইয়ে নিয়ে ব্যস্ত। কৃষক জানান তবে চলতি মৌসুমে প্রাকৃতিক অনুকুল পরিবেশ ও পোকা মাকড়ের আক্রমন কম থাকায় আমনের ভাল ফলন হয়েছে।
নবীগঞ্জ কৃষি অফিসের হিসাব মতে, উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ হাজার ৩শ ৮০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
এদিকে চলতি মৌসুমে আমন ধান কাটা শুরু হওয়ার সাথে সাথেই ধানের দাম কমতে শুরু হওয়ায় কৃষকের মধ্যে হতাশা বিরাজ করছে। বেচে থাকার তাগিদে ও কিছু মুনাফার আশায় ধান চাষ করে বর্তমানে ধানের দাম দেখে চরম হতাশায় রয়েছেন কৃষকরা। ভাল ফসলের আশায় অতিরিক্ত মূল্যে বীজ, সার, কীটনাশক, ডিজেলসহ নানা উপকরণ কিনে চাষাবাধ করেছেন তারা। কিন্তু বাজারে গিয়ে ধানের কাংখিত দাম না পেয়ে অজানা ভবিষৎ দুঃশ্চিন্তায় রয়েছেন তারা। বর্তমানে প্রতি মণ ধান ৫শত ৫০ থেকে ৬ শত টাকায় বিক্রি হচ্ছে। কৃষকেরা জানিয়েছেন, এত কম দামে ধান বিক্রি করে তাদের উৎপাদন খরচ পুষিয়ে উঠবে না। অন্যদিকে মৌসুমের শুরুতেরই ধানের দাম কম হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ফসল ফলানোর সময় ঋন করা মহাজন এবং পাওনাদারদের টাকা পরিশোধের ব্যাপারে বিপাকে পড়েছেন। কৃষকেরা বলেছেন ধানের দাম ন্যুনতম ৯ শ থেকে ১ হাজার টাকা না পেলে কোনভাবেই পোষাবে না। তারা জানান, ধানের নিন্মগামী হওয়ার কারনে নবীগঞ্জে কয়েক হাজার কৃষকের কষ্টার্জিত নতুন ধান ঘরে তোলার আনন্দকে অনেকটা ম্লান করে দিতে পারে জানাগেছে। কৃষকরা জানান এ বছর সময়মত বৃষ্টি হওয়ায় ও প্রাকৃতিক পরিবেশ অনকুলে থাকায় পোকার আক্রমন ছিল অনেক কম। তাই কৃষকেরা আশাবাদী এ বছর আশানুরুপ বাম্পার ফসল নিয়ে ঘরে উঠতে পারবেন তারা। ৫ নং আউশকান্দি ইউনিয়নের কৃষক রিপন মিয়া জানান চলতি অগ্রহায়ণে হাওরের পুরো ধান কাটা শেষ হয়ে যাবে। খরচ ও কষ্টের তুলনায় আমন ধানের দাম অনেক কম। জোয়াল ভাঙ্গা হাওরের কৃষক সিরাজ মিয়া বলেন, খরচ আর ধানের দাম মিলিয়ে লোকসান ছাড়া লাভ হবে না। তিনি বলেন ‘পোকার আক্রমণ ছিল কম, নিয়মিত বৃষ্টিও হয়েছে।
নবীগঞ্জ পৌর এলাকার কৃষক সুকুমার দাশ জানান, আমরা এত কষ্ট করে ধানের চাষ করে এখন যদি দাম কম হয় তাহলে দিন দিন চাষাবাদের প্রতি কৃষকদের নিরুৎসায়িত করবে।
প্রতি হেক্টর জমিতে ধান হয়েছে গড়ে সাড়ে ৫ মেট্রিক টন। এতে চাল হবে সাড়ে ৩ মেট্রিক টন করে। তবে বাজার মূল্য কম থাকায় দুঃখ প্রকাশ করেন কৃষকরা।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন জানান, আমন ধান আবাদের শুরু থেকেই কৃষি বিভাগের পরামর্শ দেওয়ায় এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। তবে প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে সুষ্ঠুভাবে কৃষকরা ধান মাড়াই সম্পন্ন করতে পারলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে ।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

নবীগঞ্জের ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী চুড়ান্ত - Surma Times Archive
নবীগঞ্জ

নবীগঞ্জের ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী চুড়ান্ত

এপ্রিল 26, 2016
নবীগঞ্জে বজ্রপাতে নিহত পরিবারদের ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান - Surma Times Archive
নবীগঞ্জ

নবীগঞ্জে বজ্রপাতে নিহত পরিবারদের ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান

এপ্রিল 19, 2016
নবীগঞ্জে ভুমি অফিসের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন - Surma Times Archive
নবীগঞ্জ

নবীগঞ্জে ভুমি অফিসের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন

এপ্রিল 19, 2016
সিলেটে বজ্রাঘাতে ২ স্কুলছাত্রী সহ নিহত ৫, আহত ৬ - Surma Times Archive
জৈন্তানবীগঞ্জবানিয়াচংসিলেটসিলেট বিভাগসিলেটের শীর্ষ সংবাদ

সিলেটে বজ্রাঘাতে ২ স্কুলছাত্রী সহ নিহত ৫, আহত ৬

এপ্রিল 19, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?