By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: দেশের প্রথম ওয়াইফাই নগরী হতে যাচ্ছে সিলেট
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
সিলেটের শীর্ষ সংবাদ

দেশের প্রথম ওয়াইফাই নগরী হতে যাচ্ছে সিলেট

Published: November 4, 2014
Share
SHARE

Sylhet_Free_wifiসুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ১০টি পয়েন্টে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে। নগরবাসী এইসব এলাকায় ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। ওয়াইফাই সংযোগের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানায়- তরুণ প্রজন্মের কথা চিন্তা করে সিলেট নগরীকে ওয়াইফাই করার উদ্যোগ নেয়া হয়। গত ১৬ আগস্ট সিলেট নগরীর উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক সেমিনারে প্রথম এই ঘোষণা দেয়া হয়। এরপর থেকে সিলেটকে ওয়াইফাই নগরী করার পরিকল্পনা শুরু হয়।
প্রথমে নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজারসহ ১০টি পয়েন্টে ওয়াইফাই সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়। ওয়াইফাই সংযোগের কাজ পায় নিটল নিলয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এনরিচ নেট প্রাইভেট লিমিটেড। গত ২৭ অক্টোবর থেকে তারা ওয়াইফাই’র কাজ শুরু করেছে। এ কাজ সম্পন্ন হতে আরও মাস দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
সিসিক সূত্র জানায়- নগরীর ১০টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই সংযোগ নগরবাসীর মাঝে সাড়া ফেললে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সকল এলাকায় ওয়াইফাই’র ব্যবস্থা করা হবে। এতে নগরবাসী ফ্রি ইন্টারনেট সেবা গ্রহণ করার সুযোগ পাবেন। ফ্রি ওয়াইফাই ছাড়াও সিলেট সিটি করপোরেশন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে। এই সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসী সিলেটীরাও সিটি করপোরেশনের বিভিন্ন সেবা দ্রুততম সময়ে গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- বর্তমান যুগ প্রযুুক্তিনির্ভর। তরুণ সমাজের কথা চিন্তা করে সিলেটকে ওয়াইফাই নগরী করার উদ্যোগ নেয়া হয়েছে। এটা সম্ভব হলে সিলেট হবে বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী। এতে তরুণ প্রজন্মসহ নগরীর সর্বস্তরের মানুষ বিনামূল্যে নির্ধারিত এলাকায় প্রযুক্তি সেবা পাবেন।
মেয়র আরও বলেন- যুগের সাথে তাল মিলিয়ে সিলেটে সাইবার ভিলেজ স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ কম্পিউটার সমিতির সাথেও আলোচনা চলছে। উপযুক্ত জায়গা পেলেই সাইবার ভিলেজ স্থাপনের কাজ শুরু হবে। প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী অঙ্গিকারের মধ্যে একটি ছিল সিলেটকে সাইবার সিটি হিসেবে গড়ে তোলা। এর অংশ হিসেবে সিলেটকে ফ্রি ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

You Might Also Like

শিবিরকর্মীকে কুপিয়ে আহত : মেসে ছাত্রলীগের হামলা
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টার থেকে তরুনীর ওড়না পেছানো লাশ উদ্ধার
ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি, সিলেট ল’ কলেজে সরস্বতী পূজা বন্ধ!
শেষ হচ্ছে অপেক্ষার পালা : ট্রেন চলবে ‘সুনামগঞ্জ টু ঢাকা’!
ফেঞ্জুগঞ্জে মসজিদের রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?