সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের সদর উপজেলার বাদাঘাট থেকে মাদকসহ তিন যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার ভোরে স্থানীয় শিবেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- লক্ষীপুর জেলার উত্তর গাঁয়েরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. আবু জাফর (২২), একই এলাকার মঞ্জুর পাটোয়ারীর ছেলে মো. ফখরুল ইসলাম (২২) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর বেপারী বাড়ির মো. শেখ চাঁন মিয়ার ছেলে মো. হিরা মিয়া (৩২)।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি মাক্রোবাসে (ঢাকা-মেট্টো-চ-১৫-০৭৩২) তল্লাশি চালিয়ে আটককৃতদের গাড়ি থেকে ১০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মহানগরীর জালালাবাদ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ।
সিলেটে মাদকসহ তিনজন আটক, গাড়ি জব্ধ

