By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: পুরো অনুষ্ঠানই ঘুমিয়ে কাটালেন মন্ত্রী!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
জাতীয়

পুরো অনুষ্ঠানই ঘুমিয়ে কাটালেন মন্ত্রী!

Published: July 24, 2014
Share
SHARE

Sayed Mohsin aliসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর সমাজসেবা অধিদফতরের মিলনায়তনে চলছিল নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট্রি বোর্ডের পরিচিতি সভা। বুধবারের এই সভায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলেও প্রায় পুরোটা সময় ঘুমিয়ে কাটিয়ে দিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। ক্লান্তি যেন কখনোই মন্ত্রীর পিছু ছাড়ছে না। এজন্য অনুষ্ঠানের পুরোটা সময় মন্ত্রীকে কখনও কপালে হাত, কখন ডান হাতের উপরে মাথা, কখনো গালে হাত দিয়ে ঘুমাতে দেখা গেছে। অথচ অনুষ্ঠানে মন্ত্রীর পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন।
কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ না করে মন্ত্রী ঘুমাতেই থাকেন। মন্ত্রীর এই অবস্থা দেখে অনেকটা বিব্রতবোধ করেছেন সভায় আসা অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট্রি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত কুমার ট্রাস্ট যখন আইনের প্রধান প্রধান বিষয়াদি উপস্থাপন করেন তখনও কপালে হাত রেখে মন্ত্রীকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। এই দৃশ্য ক্যামেরাবন্দী করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘যে কোনো অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী এভাবেই ঘুমান। মানুষের তন্দ্রাভাব আসতেই পারে। তাই বলে ছবি তুলে পত্রিকায় ছাঁপানো সাংবাদিকের কোনো ইথিক্সে পড়ে না।’
এর আগেও বিজিবি স্কুলের মঞ্চে বসে স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের সামনে প্রকাশ্যে ধুমপান করে সমালোচনার মুখে পড়েন মন্ত্রী। পরে ব্যাপারটি নিয়ে সমালোচনার ঝড় উঠলে তিনি ক্ষমা চান।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক,নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন গোলাম রাব্বানী বিএসএমএমইউ উপাচার্য ড. প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

You Might Also Like

ধরা খেলেন মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক; ফেসবুক পোস্টে তোলপাড় (ভিডিও সহ)
নূর হোসেনকে না ফেরাতে জোর তদবির
রাষ্ট্রধর্ম ইসলামই বহাল, রিট খারিজ
দুই মাহমুদের মুক্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ
ঢাকা কেন্দ্রীয় কারাগারে নূর হোসেন
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?