By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: এবারও ১৫০০ টাকায় নবজাতক বিক্রি করলেন সেই মিনা বেগম
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
সারা দেশ

এবারও ১৫০০ টাকায় নবজাতক বিক্রি করলেন সেই মিনা বেগম

Published: March 24, 2014
Share
SHARE

nobokatokসুরমা টাইমস রিপোর্টঃ পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকায় আবারও মাত্র ১৫০০ টাকায় দুদিনের এক ছেলে সন্তানকে বিক্রি করে দিয়েছেন মিনা বেগম। পুত্র সন্তান জন্মের পর ঘরভাড়ার টাকা ও পরিবারের খরচ যোগাতে না পারায় রবিবার বাধ্য হয়ে তিনি সন্তান বিক্রি করেছেন বলে জানিয়েছেন। এলাকাবাসী জানায়, মিনা বেগম (৪০) নামের এই নারী ইসলামবাগ মহল্লার মাসুদের একটি ঘরে ভাড়াটে হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। গত শুক্রবার বিকেলে তিনি এক পুত্র সন্তান জন্ম দেন।
ঘরের মালিক গত শনিবার সকালে দুই মাসের এক হাজার টাকা ভাড়ার টাকা দিতে না পারায় পটলা পুটলিসহ তাকে বের করে দেয়। পরে এলাকার কয়েকজন যুবকের কাছে তার নবজাতককে চার হাজার টাকার বিনিময় বিাক্র করে দেন ওই মা। কয়েক ঘণ্টা পরে যুবকেরা শিশুটিকে নিতে রাজি না হওয়ায় মাকে ফেরত দেন। পরে শহরের রৌশনাবাগ এলাকার নিঃসন্তান রাশেদা বেগমের কাছে বিক্রি করেন নিজের সন্তানকে।
জানা গেছে, নবজাতকের পিতা দোলোয়ার হোসেন দিনাজপুর নিমনগড় বালুবাড়ী থেকে পঞ্চগড়ে এসে দীর্ঘদিন থেকে বিয়ে করে ফেরিওলা হিসেবে হাড়ি-পাতিলের বসবাস করছেন।
মিনা বেগম জানান, ছয় বছর আগে তার স্বামী দেলোয়ার পঞ্চগড় শহরের জালাসী এলাকায় আর একটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করেন। দ্বিতীয় স্ত্রীর ভয়ে তার স্বামীর সঙ্গে গোপনে সম্পর্ক রেখেছেন তিনি। তিনি জানান, পঞ্চগড়ে তার স্বামী গোপনে যাতায়াত করতেন। কিন্তু ভরণ-পোষণ দিতেন না। তিনি হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু প্রসূতি হওয়ায় কয়েক মাস ধরে কাজ করতে না পারায় দুই মাসের ঘর ভাড়া বাকি পড়ে।
মিনা বেগম বলেন, ভরণ-পোষণ করার সামর্থ্য না থাকায় নবজাতকে দত্তক দিয়েছেন। নবজাতকে কিনে নেয়ার কথা অস্বীকার করে রাশেদা বেগম বলেন, ঘরভাড়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ওই নবজাতকে দত্তক নিয়েছি।ঘরের মালিক মাসুদ বলেন, ছয় বছর ধরে ওই নারী স্বামী পরিত্যক্তা। এরপর আবারও তার সন্তান জন্ম হলে সামাজিকতার ভয়ে তার স্ত্রী তাকে বের করে দেন। স্থানীয়রা জানান, তিন বছর আগেও মিনা বেগম পঞ্চগড় সদর হাসপাতালে আর একটি ছেলে সন্তান প্রসবের এক ঘণ্টা পরেই বিক্রি করে দিয়েছিলেন। এর আগে মিনা বেগম সন্তান বিক্রি করার কথা স্বীকার করে জানান, চিকিৎসার জন্য ৫০০ টাকার বিনিময়ে তিনি ওই সন্তানকেও বিক্রি করেছিলেন। তবে কয়েকজন সাংবাদিক টাকা ও ঘর ভাড়া ফেরত দিয়ে সন্তান ফেরত নিতে বললেও তিনি সন্তানের ভরণ-পোষণ দিতে পারবে না বলে ফেরত নিতে রাজি হননি।

You Might Also Like

দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নে শান্তিপুর্ণ নির্বাচন
কুয়াকাটায় ১ কেন্দ্রে ভোট স্থগিত, সংঘর্ষে আহত ১৫
গাজীপুরে স্বামীর সহযোগিতায় জঙ্গলে স্ত্রী গণধর্ষিত
গাড়ি খাদে, দুই সেনা সদস্য নিহত
ময়নাতদন্তের ডাক্তারকে জ্ঞানপাপী বললেন আদালত
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?