Saturday, 30 May 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেট বিভাগসিলেটের শীর্ষ সংবাদ

সিলেটে স্বামীকে দ্বিখণ্ডিত করলেন স্ত্রী: লাশ উদ্ধার

Last updated: November 10, 2015 9:50 pm
Share
SHARE

12191435_1083541021676608_8078716920028320188_nসুরমা টাইমস ডেস্ক : বাবাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে স্বামী আলী হোসেনকে রামদা দিয়ে কুপিয়ে দ্বিখণ্ডিত করেন স্ত্রী। এরপর স্বামীর খণ্ডিত মস্তক পুঁতে রাখেন একটি গর্তে। আর মস্তকবিহীন দেহ ফেলে দেন পাশের জঙ্গলে। এমন রোহমর্ষক ঘটনাটি ঘটেছে সিলেট শহরতলির পীরেরবাজার শাহ সুন্দর (রহ.) মাজার সংলগ্ন মোকামেরগুল এলাকায়। এ ঘটনায় পুলিশ আলীর স্ত্রী পারভীন আক্তারকে (৩৬) আটক করে। তার দেয়া তথ্যমতেই পারভীনের স্বামী আলী হোসেনর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করে এসএমপির শাহ পরান থানা পুলিশ। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পারভীনকে আটক করে শাহপরান থানা পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে পারভিন স্বামীকে খুনের কথা স্বীকার করেন। তার দেয়া তথ্যে আলীর খণ্ডিত দেহ ও মস্তক উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চার সন্তানের জনক পাথর ব্যবসায়ী আলী হোসেন বিয়ে করেছেন তিনটি। ছোট স্ত্রী পারভিনকে নিয়ে মোকামেরগুলে ভাড়া বাসায় থাকতেন। তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ছেলে। স্বামীর নির্যাতন সইতে না পেরেই স্বামীকে খুন করেছেন বলে পুলিশকে জানিয়েছেন পারভীন। মহানগর পুলিশের শাহপরান থানার দাশপাড়া এলাকার সুরুজ আলীর মেয়ে পারভীন আক্তার তিন বছর আগে পাথর ব্যবসায়ী আলী হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি আলীর তৃতীয় স্ত্রী। আলীর অন্য দুই স্ত্রী জাফলংয়ে গ্রামের বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অবশ্য তার বিচ্ছেদ হয়ে গেছে। পারভিনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৪ নভেম্বর ভোরে ঘুমন্ত অবস্থায় দুই কোপে স্বামীর মাথা বিচ্ছিন্ন করেন পারভীন। বিচ্ছিন্ন মাথাটি পার্শ্ববর্তী একটি টিলার গর্তে পুঁতে রাখেন। আর দেহ প্রথমে ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখেন। এরপর ৫ নভেম্বর রাতে মরদেহ রশি দিয়ে টেনে নিয়ে জঙ্গলে ফেলে রাখেন। পারভীন জানান, হত্যাকাণ্ডের রাতে তার বাবা (আলীর শ্বশুর) সুরুজ আলী বাসায় অবস্থান করলেও তাকে বেশ কয়েকটি ঘুমের বড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে রাখেন তিনি। এ ঘটনায় সুরুজ আলীকে আটক করলেও সোমবার রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ। হত্যাকাণ্ডের ছয় দিনের মাথায় সোমবার রাতে মোকামেরগুল বাড়ির পাশের জঙ্গল থেকে আলী হোসেনের মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়। পারভীনকে আটককালে ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি রামদাও উদ্ধার করে পুলিশ। আলীর ছোট ভাই জমির হোসেন সাংবাদিকদের জানান, ৪ নভেম্বর থেকে তার ভাইয়ের খোঁজ পাচ্ছিলেন না। অজ্ঞাত নাম্বার থেকে ভাইয়ের বন্ধু পরিচয় দিয়ে এক লোক হত্যাকাণ্ডের কথা জানান। এরপর তারা শাহপরানা থানায় ডায়েরি (নং-৪২৭) করেন। তিনি বলেন, তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নিহত আলী হোসেন মেজ। তার প্রথম স্ত্রীর ঔরসজাত তিন সন্তান এবং তৃতীয় স্ত্রীর এক সন্তান রয়েছে। তবে মেজ স্ত্রীর সঙ্গে বিয়ে হলেও পরে ছাড়াছাড়ি হয়ে যায়। নিহতের পরিবারের দাবি, পারভীন একাই তাকে খুন করে মরদেহ গুম করেছেন, নাকি অন্য কেউ জড়িত রয়েছেন, তা তদন্ত করে বের করা দরকার। শাহপরান থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফজলে মাসুদ গণমাধ্যমকে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর সোমবার রাত ১০টার দিকে উদ্ধারকৃত খণ্ডিত মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার মরদেহের ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, পারভীনের তথ্য মতে, সোমবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী টিলা থেকে বিচ্ছিন্ন মাথা ও জঙ্গলে ফেলা দেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের শরীর থেকে মাংস ঝরে পড়ছিল।

Share This Article
Email Copy Link Print
Previous Article মৌলভীবাজারে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ: ৮ মাসের অন্তঃসত্ত্বা
Next Article একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

বিশ্বনাথ

রোশনারা আলী কে বিশ্বনাথ জনপ্রতিনিধিদের অভিনন্দন

By Surma Times
সিলেটের শীর্ষ সংবাদ

সিলেটে ভিসা প্রসেসিং সেন্টার করার সম্ভাবনা আছে

By Surma Times
সিলেটের শীর্ষ সংবাদ

মূল আসামিদের বাঁচানোর তৎপরতা এখনও অব্যাহত

By Surma Times
মাধবপুরসিলেটের শীর্ষ সংবাদ

মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধ শতাধিক

By Surma Times
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?