By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: বিজয়ের মাসে পাকিস্তানে আশরাফ শিশিরের “গাড়িওয়ালা”
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
বিনোদন

বিজয়ের মাসে পাকিস্তানে আশরাফ শিশিরের “গাড়িওয়ালা”

Published: December 25, 2014
Share
SHARE

Gariwalaবিনোদন প্রতিবেদক : সরকারি অনুদানের চলচ্চিত্র আশরাফ শিশির পরিচালিত “গাড়িওয়ালা” আগামী ২৫-২৭ ডিসেম্বর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। পাকিস্তানের বিখ্যাত নাট্যগুরু রাফি পীরের নামে উৎসবটির নামকরণ করা হয়েছে। এটিই এ সময়ে পাকিস্তানের সর্ববৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসাবে দাবী করেছে আয়োজক কর্তৃপক্ষ। উল্লেখ্য, “গাড়িওয়ালা” ইতিমধ্যে গত ১৯-২৪ অক্টোবরে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতে “শারজাহ্ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব” এবং গত ৯-১৭ নভেম্বরে অনুষ্ঠিত “২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব” এবং গত ১৩-২১ ডিসেম্বরে অনুষ্ঠিত “ ৪র্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসব” এ প্রদর্শিত হয়েছে। এছাড়া পর্তুগালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “আভানকা ২০১৪”তে ট্রেইলার ইন মোশন বিভাগে মনোনীত হয় “গাড়িওয়ালা”।
“গাড়িওয়ালা” দুই ভাই এবং তাদের মায়ের গল্প – গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ পুরুষ হয়ে ওঠার গল্প, তারা প্রচন্ড দারিদ্রের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাঁথা..
এ ব্যাপারে পরিচালক আশরাফ শিশির বলেন, “গাড়িওয়ালা” চলচ্চিত্রটি পাকিস্তানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বুক উঁচু করে, যে গাড়িকে কেউ হারাতে পারেনি সেই গল্পই তো গাড়িওয়ালা।“
সুঅভিনেত্রী রোকেয়া প্রাচী ও প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির , সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আব্দুর রহমান রাজীব, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হল মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।” চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। মিডিয়াএইড বাংলাদেশ প্রযোজিত ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এর কারিগরী সহায়তায় নব্বই মিনিট ব্যাপ্তির “গাড়িওয়ালা” পাবনা, গাজীপুরের প্রত্যন্ত গ্রামে এবং এফডিসিতে সিংহভাগ আউটডোর-ভিত্তিক ৩০ দিনের শুটিং সম্পন্ন হয় এবং গত ২৫ মে বাংলাদেশ সেন্সর বোর্ডের আনকাট সেন্সরশিপ পায়। গাড়িওয়ালা চলচ্চিত্রের রেডিও পার্টনার এবিসি রেডিও এফএম ৮৯.২ ও ব্লগ পার্টনার ইস্টিশন ব্লগ ।

You Might Also Like

গোপনে বিয়ে সারলেন প্রিতম!
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আনোয়ার জাহান নান্টু
মহল্লার গায়ে হলুদে নাচতেন মাহি (ভিডিও)
আমি ষড়যন্ত্রের শিকার : ন্যান্সি
এসএসএফ এর মুখরিত জীবনে শেখ রেহানা
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?