২৮ এপ্রিল, ২০১৫ আন্তর্জাতিক নিরাপদ ও সাস্হ্যসম্মত কর্মক্ষেত্র দিবস” উপলক্ষ্যে যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইউ কে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) নগরীর উপশহর পয়েন্ট, মেহেন্দীবাগ, চালীবন্দর, নয়াগাও এলাকায় অটোমোবাইল ওয়ার্কশপ, ষ্টিল আলমারী ওয়ার্কশপ ও অন্যান্য বিভিন্ন ওয়ার্কশপের মালিক ও শ্রমিকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক র্যালীর আয়োজন করে। র্যালী শেষে এলাকার প্রায় ৫০ টি ওয়ার্কশপে কাজে নিরাপত্তা ও সাস্থ সম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষে কিছু জরুরী নির্দেশাবলী ও বাংলাদেশ সরকার ঘোষিত শিশুশ্রমনীতি সম্বলিত ফেস্টুন বিতরণ করা হয়।এছাড়া আকবেট কতৃক পূর্বে প্রদানকৃত ফার্স্ট এইড বক্স এর ঔষধ ,প্রয়োজনীয় উপাদান সম্পর্কে আলোচনা করা হয়।সবশেষে, যে সকল ওয়ার্কশপে ফার্স্ট এইড বক্স এ ঔষধ ,প্রয়োজনীয় উপাদান পাওয়া যায়, সে সকল ওয়ার্কশপ মালিকদের পূরস্কৃত করা হয়।উল্লেক্ষ্য, আকবেট ঝুকিপূর্ণ কাজ এ নিয়োজিত শ্রমজীবি শিশুদের কাজে ঝুকি কমানো ও পূনর্নবাসনের লক্ষে নগরীর উপশহর পয়েন্ট,মেহেন্দীবাগ,চালীবন্দর,নয়াগাও এলাকায় প্রজেক্ট চালিয়ে আসছে।এ প্রজেক্ট অন্যান্য কর্মকান্ডের পাশাপাশি প্রায় ৫০ জন ওয়ার্কশপ মালিকদের কাজে নিরাপত্তা ও সাস্থ বিষয়ক প্রশিক্ষন ও ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়েছে।র্যালী ও দিনের অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণ করেন আকবেটের নির্বাহী পরিচালক মোঃ আছাদুজ্জামান ছায়েম, টিচার ও ফিল্ড অর্গানাইজার আবুল কালাম আজাদ,আব্দুস সালাম, জেলা ওয়ার্কশপ মালিক সমিতির সেক্রেটারী অজিত রায় ভজন, রতন কুমার সিনহা,সেলিম আহমদ,কামাল আহমদ,মোবারক মিয়া,আশিক আহমদসহ প্রায় অর্ধশতাধিক শ্রমজীবি শিশূ। বিজ্ঞপ্তি
শ্রমিকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আকবেট’র র্যালী


