বুধবার, 14 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সারা দেশ

বড় হওয়ার গল্প শোনালেন বিচারপতি ওয়াহাব মিয়া

Last updated: মার্চ 22, 2015 11:01 পূর্বাহ্ন
Published: মার্চ 22, 2015
wahab miah
wahab miah
SHARE

wahab miahসুরমা টাইমস ডেস্কঃ পকেটে পয়সা থাকতো না, হেঁটে হেঁটে বাসায় গিয়েছি। কত রাত না খেয়ে থেকেছি। আর এই পরিশ্রমের ফলেই আজ এই অবস্থানে আসতে পেরেছি। এভাবেই নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনালেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া।
শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন শিক্ষা বিষয়ক এক কর্মশালায় তরুণ আইনজীবীদের উৎসাহিত করতে নিজের জীবনের প্রতিষ্ঠিত হওয়ার গল্প বলেন এই বিচারপতি।
সুপ্রিমকোর্টে জুনিয়র আইনজীবী হিসেবে কাজ করার সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘বিচারপতি টি এইচ খানের জুনিয়র হিসেবে কাজ শুরু করি। সেই সকালে চেম্বারে এসে রাত ১১-১২টা পযর্ন্ত কাজ করেছি। পকেটে পয়সা থাকতো না তাই তাই কাজ শেষে করে হেটে বাসায় গিয়েছি।’
তিনি বলেন, ‘ইয়াং বয়সে বিয়ে করেছিলাম, রাজধানীর মুগদাতে বাসায় বউ থাকত। বাসায় পৌঁছতে রাত ১/২টা বেজে যেত। আবার সকাল ৮টার মধ্যে চেম্বারে চলে আসতে হত। জীবনে এই পরিশ্রমের ফলেই আজকের অবস্থানে আসতে পেরেছি।’
আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে সুনামধন্য এই বিচারপতি বলেন, ‘আমি ২৫ বছরের কর্মজীবনে ২৫টি মিথ্যা কথাও বলিনি।’
প্রবল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে কাজ শুরু করলে জীবনে সফল হওয়া যায় বলে এ সময় মন্তব্য করেন তিনি। ওয়াহাব মিয়া তরুণ আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘মানুষ আইনজীবীদের কাছে আসে উদ্ধার পাওয়ার জন্য, বিপদে পড়ার জন্য নয়। তাই ক্লায়েন্টদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ তারা আইনজীবীদের এক অর্থে অন্নদাতা।’
তিনি বলেন, ‘একজন ডাক্তার ভুল করলে একজন রোগী মারা যায়। কিন্তু একজন আইনজীবী ভুল করলে অনেক সময় পুরো পরিবার শেষ হয়ে যায়।’
সুপ্রিমকোর্টের আইনজীবী জে আই খান পান্নার সভাপতিত্বে কর্মশালায় আইন কমিশনের সদস্য ড. এম শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন ড. বোরহান উদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন অধ্যাপক সরকার আলী আক্কাস, সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বক্তব্য রাখেন। সেন্টার ফর রাইটস অ্যান্ড গর্ভানেন্স নামে একটি সংগঠন এ কর্মশালার আয়োজন করেন।
উল্লেখ্য, বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামানের আপিলের রায়সহ অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।
বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞার জন্ম ১৯৫১ সালের ১১ নভেম্বর। বাবার নাম মরহুম আব্দুস সাত্তার মিঞা। মায়ের নাম মরহুমা সৈয়দা তাহেরা বেগম।
পড়ালেখা শেষ করে আব্দুল ওয়াহাব মিঞা ১৯৭৪ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে জেলা জজ আদালতে পেশা-জীবন শুরু করেন। এরপর তিনি ১৯৭৬ ও ১৯৮২ সালে সুপ্রিমকোর্টর হাইককোর্ট ও আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৯ সালে তিনি আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ৯৯ সালেই তিনি সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০১ সালে তিনি বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।
২০১১ সালে তিনি আপিল বিভাগের বিচারপতি হন। বর্তমানে তিনি আপিল বিভাগের একজন জেষ্ঠ্য বিচারপতি। প্রধান বিচারপতি এসকে সিনহা দেশের বাইরে অবস্থান করায় ২২ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন মো. আব্দুল ওয়াহাব মিঞা।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

ধর্ষণের পর শ্বাসরোধে কিশোরী হত্যা - Surma Times Archive
সারা দেশ

ধর্ষণের পর শ্বাসরোধে কিশোরী হত্যা

এপ্রিল 29, 2016
মারধরের পর কিশোরীকে বিয়ে করে ‘আপোস’ করলেন পুলিশ সদস্য - Surma Times Archive
সারা দেশ

মারধরের পর কিশোরীকে বিয়ে করে ‘আপোস’ করলেন পুলিশ সদস্য

এপ্রিল 29, 2016
রাবি শিক্ষক হত্যা বিচার দাবিতে মশাল মিছিল - Surma Times Archive
সারা দেশ

রাবি শিক্ষক হত্যা বিচার দাবিতে মশাল মিছিল

এপ্রিল 28, 2016
দিনাজপুরে পুলিশের ওয়্যারলেস অপারেটারের বিরুদ্ধে কিশোরীকে নির্যাতনের অভিযোগ - Surma Times Archive
সারা দেশ

দিনাজপুরে পুলিশের ওয়্যারলেস অপারেটারের বিরুদ্ধে কিশোরীকে নির্যাতনের অভিযোগ

এপ্রিল 28, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?