আগামী ২৩ রমজান (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে পৌর শহরের স্থানীয় অভিজাত রেস্টুরেন্ট সিটি গেইটে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাংবাদিক, সুশীল সমাজ, পেশাজীবি, শ্রমজীবি সহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা এবং বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী শাহীনুর। -বিজ্ঞপ্তি

