Saturday, 30 May 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সারা দেশ

মৌলভীবাজারে মেলার আয়োজন প্রতিহতের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা

Surma Times
Last updated: November 6, 2014 12:52 am
Surma Times
Share
SHARE

শিক্ষা মন্ত্রনালয়ের জারীকৃত প্রজ্ঞাপন উপেক্ষিত

আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আবারও শুরু হয়েছে মেলা আয়োজনের প্রস্তুতি। অনুমতি না পেলেও মেলার স্টল তৈরীর কাজ চলছে জোরেসোরে। দেশের বিভিন্ন স্থান থেকে মেলার ব্যবসায়ীরাও ইতিমধ্যেই মালামাল নিয়ে আসতে শুরু করেছেন। আইনানুযায়ী- বাণিজ্য মন্ত্রনালয়ের অধিনস্থ চেম্বার অব কমার্স মেলার আয়োজন করার সুযোগ থাকলেও তা করতে হবে সরাসরি চেম্বার অব কমার্স নিজে। কিন্তু, অন্য কেহ মেলা আয়োজন করতে হলে স্থানীয় চেম্বার অব কমার্সের ছাড়পত্র সাপেক্ষে বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমোদন নিতে হয়। কিন্তু, এবাওে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কিসের ভিত্তিতে বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে তা কারোই বোধগম্য নয়। অপরদিকে, মেলার আয়োজন প্রতিহতের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। মেলা আয়োজনের পক্ষে রয়েছে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির অবস্থান মেলা আয়োজনের বিরুদ্ধে। গত কয়েক বছর ধরেই মৌলভীবাজার শহরে বিভিন্ন নামে আয়োজিত মেলার বিরোধিতা করে আসছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। সর্বশেষ গত ২০১৩ সালে ব্যবসায়ী সমিতি মেলার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত প্রতিবাদ জানায়। এ নিয়ে একাধিক মাধ্যমে একাধিকবার সমঝোতার চেষ্টা চালানো হয়। এ নিয়ে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ মিছিল হয়। তা সত্তেও মেলা আয়োজনের প্রস্তুতি অব্যাহত থাকলে ব্যবসায়ী সমিতি মেলায় হামলা ও ভাংচুর চালিয়ে অবরুদ্ধ করে রাখে মেলাস্থল। শেষমেষ, ঈদের পরে মেলা চালানোর এবং ভবিষ্যতে মেলার আয়োজন না করার শর্তে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে ঈদের পরে মেলা অনুষ্ঠিত হয়েছিল। মেলা অনুষ্ঠানের জন্য সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ ব্যবহার নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছিল সেসময়। পরে নাকি বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশে মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছিল মেলার আয়োজক পক্ষ। তবে, এবারে সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ বরাদ্দ নিয়ে চলছে ভাওতাবাজী। শিক্ষা মন্ত্রনালয়ের জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী- শুধুমাত্র বিদ্যালয়ের খেলাধুলা ও সকল অনুষ্ঠানাদি ছাড়া অন্য কোন কিছুর জন্যই বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা যাবেনা। সে হিসাবে, যেকোন ধরনের মেলা অনুষ্ঠানের জন্য কোন বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা সম্পূর্ণ বেআইনী। তা সত্তেও মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠেই চলছে এবারের বাণিজ্য মেলার আয়োজন। আয়োজক পক্ষ এখনও পর্যন্ত মেলা অনুষ্ঠানের অনুমতি না পেলেও, সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছেন প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাশ। এ ব্যাপারে প্রশ্নের জবাবে তিনি জানান- গতবারের ন্যায় এবারও নাকি বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশেই মেলা অনুষ্ঠানের জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। তাছাড়া, এমনিতেও নাকি বাণিজ্য মেলা অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের মাঠ ব্যবহারে আইনগত কোন বাঁধা নেই। অপরদিকে, জেলা প্রশাসক কামরুল হাসান জানান- এ সংক্রান্ত আবেদন পেয়েছি, অনুমতি দেয়া যায় কি-না তা যাচাই-বাছাই চলছে, সম্ভব হলে দেয়া হবে। তবে, এখনও অনুমতি দেয়া হয়নি। বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশে মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে কি-না জানা নেই। বিষয়টি আমি দেখব। তবে, যা কিছুই করা হোক তা অবশ্যই আইন মেনেই করা হয়ে থাকবে, বেআইনীভাবে কিছু করা হবেনা। মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহম্মদেও সাথে কথা বলে জানা গেছে- এ বিপোর্ট লেখা পর্যন্ত মেলা আযোজন সম্পর্কে তিনি কোনকিছুই জানেননা। অথচ, মেলা আয়োজনের জন্য আয়োজক পক্ষ এ পর্যন্ত বেআইনীভাবে সবকিছু করে যাচ্ছে কিভাবে- এ প্রশ্ন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিসহ সচেতন মহলের। পরিচয় গোপন রাখার শর্তে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির একজন প্রতিনিধি জানিয়েছেন- সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের বাণিজ্য মেলা প্রতিহত করা হবে যেকোন মূল্যে।

Share This Article
Email Copy Link Print
Previous Article মৌলভীবাজারে শিক্ষক অর্দ্ধেন্দু কুমার দাশকে অপসারন ও দৃষ্টান্তমৃলক শাস্তির দাবীতে ফুসে উঠছে এলাকাবাসী
Next Article কমলগঞ্জে আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা ও মেলা : হরতাল প্রত্যাহার

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

সারা দেশ

না.গঞ্জে হেলে পড়েছে চারতলা ভবন

By Surma Times
সারা দেশ

দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৭, রাঙামাটিতে ১৪৪ ধারা

By Surma Times
সারা দেশ

সুন্দরবনে মিললো ডায়াবেটিসের মহৌষধ!

By Surma Times
সারা দেশসিলেটের শীর্ষ সংবাদ

মেডিকেল বিশ্ববিদ্যালয় ॥ প্রতিশ্রুতি ছিল সিলেটের, হচ্ছে রাজশাহী ও চট্টগ্রামে

By Surma Times
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?