Sunday, 31 May 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নবীগঞ্জ

নবীগঞ্জে ৪ বছরের শিশু পুত্র মামা কতৃক অপহরন : ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী

Surma Times
Last updated: October 26, 2014 12:55 am
Surma Times
Share
SHARE

পাহাড়ী জঙ্গল থেকে শিশু সহ অপহরনকারীকে আটক করেছে জনতা ও র‌্যাব : র‌্যাবের নিরাপত্তা বেষ্টনী দেখে জনমনে প্রশ্ন দেখা দিয়েছিল কি ঘটছে ওই এলাকায়?

12222উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জে এক লন্ডন প্রবাসীর ৪ বছরের শিশু সন্তানকে আপন মামা অপহরন করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। এই অপহরনের ২৪ ঘন্টা পর নবীগঞ্জের পাহাড়ী এলাকা জঙ্গল থেকে শিশু সহ অপহরনকারীকে আটক করেছে জনতা ও র‌্যাব। এই অপহরনের পর থেকে নবীগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশ সহ নবীগঞ্জের দিনারপুর এলাকায় নজরদারী জোরদার করে রাখে। তাদের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে পালিয়ে যেতে পারেনি অপহরনকারীরা। জনতার সহযোগীতায় আইন শৃঙ্খলাবাহীনি গতকাল শুক্রবার বিকাল ৩টায় অপহৃত শিশু সহ অপহরনকারীকে আটক করে। গতকাল থেকে আইন শৃঙ্খলাবাহীনির নিরাপত্তা বেষ্টনী দেখে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছিল কি ঘটছে ওই এলাকায়। অপহরন নাটকের যবনিকাপাত হওয়ার পর সবার মনের প্রশ্ন কেটে যায়।
nahiyanসুত্রে জানা যায়, শ্রীমঙ্গল পৌর এলাকার মুসলিমবাগ আবাসিক এলাকার লন্ডন প্রবাসী নুরুল আমিনের ৪ বছরের শিশু পুত্র নাহিয়ান আল আমিন কে গত বৃহস্পতিবার সকাল ১০ টায় তার আপন মামা লিটন আহমদ মজুমদার (৪৫) চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাহিরে নিয়ে এসে তাকে অপহরন করে নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের গহিন জঙ্গল পূর্ব পাড়া গ্রামে জুয়েলের বাড়িতে শিশুটিকে আটকে রাখে। অপহরনকারী লিটন তার বোন হালিমা মজুমদার লাকীকে মোবাইল ফোনে বলে, ৫ লক্ষ টাকা মুক্তিপন দিলে শিশু নাহিনকে ফিরিয়ে দেবে। অন্যতায় নাহিনকে টুকরো টুকরো করে জঙ্গলের শিয়াল কুকুরকে খাওয়াবে। এ সময় লাকী ভাইকে নানা রকম আকুতি জানালে পাষন্ড ভাই লিটন মজুমদার বলে “কান্না কাটি করে লাভ নাই,“ টেকা দেও, পুয়ারে নেও ” আর না হয় শিয়াল কুকুর খাইব তোর পোয়ার লাশ’’ এ সময় তার অবস্থান কোথায় জানতে চাইলে মোবাইল সংযোগ বিছিন্ন করে দেয়। এর পর একই কায়দায় লিটন মজুমদার নাহিনের চাচা ও বাবাকে ফোন করে মুক্তিপনের ৫ লাখ টাকা দাবী করে। এক পর্যায়ে তারা ৪ লাখ টাকা দিতে রাজি হলেও সে তার ৫ লাখ টাকা আদায়ে অনড় ছিল। নিরুপায় হয়ে নাহিনের আত্মীয় স্বজন বিষয়টি সর্তকতার সহিত শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প ও থানা পুলিশকে অবগত করেন। র‌্যাব এ ঘটনার রহস্য উদঘাটনে গোয়েন্দা তৎপরতা শুরু করে। মোবাইল ট্রাকিং করে অপহরনকারীর অবস্থান নবীগঞ্জের পানিউমদা পাহাড়ী অঞ্চলে বুঝতে পেরে গতকাল বিকাল থেকে র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের সাদা পোষাকদারী লোকজন দিনারপুর অঞ্চলে নিরাপত্তা বেষ্টনী তৈরী করে। তাদের নিরাপত্তা বেষ্টনী দেখে মানুষের মনে আতংক দেখা দেয় কি ঘটছে এলাকায়। গত শুক্রবার বিকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন পূর্ব পাড়া গ্রামে অভিযান চালালে এ সময় অপহরনকারী লিটন মজুমদার শিশু নাহিনকে জুয়েলের বাড়িতে রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে ধরে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে চেয়ারম্যান ইজাজুর রহমান অপহরনকারীকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। শ্রীমঙ্গল পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।

Share This Article
Email Copy Link Print
Previous Article স্কুল ছাত্র ইমনের মৃত্যুতে বিশ্বনাথে মিলাদ ও দোয়া মাহফিল
Next Article বিশ্বনাথে স্কুল ছাত্রী মাছুমার চিকিৎসা সহায়তায় ১লক্ষ টাকা প্রদান

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

নবীগঞ্জ

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের সাড়াশি অভিযান অব্যাহত

By Surma Times
নবীগঞ্জ

নবীগঞ্জের কাজীর বাজারে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই : ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

By Surma Times
নবীগঞ্জ

নবীগঞ্জে ডাকাত আতংক : মসজিদে মাইকিং করে ডাকাতি ব্যর্থ করে দিয়েছে জনতা

By Surma Times
নবীগঞ্জ

নবীগঞ্জে প্রতারনার শিকার মহিলা : প্রতারকচক্র হাতিয়ে নিয়েছে ২৬ হাজার টাকা

By Surma Times
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?