রাজনগরে আওয়ামীলীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষ আহত- ৩

Surma Times
1 Min Read

মৌলভীবাজার প্রতিনিধি, নুরুল ইসলাম শেফুলঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন হয়েছে।
সোমবার রাত ১১ টার দিকে মনসুরনগর ইউনিয়নের পরচক্র গ্রামে এ ঘটনাটি ঘটে। তাদেরকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্্র ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী আছকির খান (দোয়াতকলম) বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরচক্র গ্রামে একটি মিছিল বের হয়। এতে আওয়ামীলীগের পরাজিত বিদ্রোহী প্রার্থী মিছবাহুদ্দোজা ভেলাই এর সমর্থকরা এতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share This Article