Sunday, 31 May 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়

খালেদা জিয়াকে ‘মুক্তিযোদ্ধা’র সংবর্ধনা দেয়া হচ্ছে

Last updated: March 25, 2014 6:37 am
Surma Times
Share
SHARE

Khaleda2সুরমা টাইমস ডেস্কঃ মুক্তিযোদ্ধা হিসেবে সংবর্ধনা পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাকে এ সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমান যখন যুদ্ধে যান, তখন তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে যাননি। তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, ‘আমি ইচ্ছে করলেই ক্যান্টনমেন্টে আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারব। কিন্তু আমার সঙ্গে থাকা এত মানুষ কীভাবে তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন। এর পর থেকে যুদ্ধ চলাকালীন প্রায় নয় মাস খালেদা জিয়া তার পরিবার নিয়ে এক প্রকার “অবরুদ্ধ জীবনযাপন” করেছেন, যা একজন মুক্তিযোদ্ধার চেয়ে কোনো অংশে কম নয়। এজন্য আমরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য নির্বাচিত করেছি। এটা ম্যাডামও জানেন।’
একই অনুষ্ঠানে তার সঙ্গে আরো ছয়জনকে সংবর্ধনা দেবে সংগঠনটি। ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। এতে প্রধান অতিথিও থাকবেন খালেদা জিয়া।
সংবর্ধনার জন্য নির্বাচিত অন্য ছয়জন মুক্তিযোদ্ধার মধ্যে রয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (মরণোত্তর), ল্যান্স নায়েক আবুল হাসেম (বীর বিক্রম), ক্যাপ্টেন আবদুল হাই (বীর বিক্রম), মুক্তিযুদ্ধের সময়ে বিবিসিতে (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) কর্মরত সাংবাদিক সিরাজুর রহমান, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেওয়া নারী মুক্তিযোদ্ধা আলম তাজ বেগম ছবি এবং মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (বর্তমানে রিকশাচালক)।
সংবর্ধনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাজ বেগম ছবি ও নুরুল ইসলামকে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে সহায়তাও করা হবে।
উলফাত আরো জানান, মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা অনুষ্ঠানটি আরো বড় করে করার পরিকল্পনা ছিল। মুক্তিযুদ্ধকালীন যেসব বিদেশি ও প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, তাদেরও সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সময় ও সুযোগের স্বল্পতার কারণে তা করা সম্ভব হয়নি। ভবিষ্যতে আরো ব্যাপকভাবে এ অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০ মার্চ বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরে তা আরো এক সপ্তাহ পিছিয়ে ২৭ মার্চ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকেল ৩টায় সংবর্ধনা দেওয়া হবে।

Share This Article
Email Copy Link Print
Previous Article স্বাধীনতা দিবসে এটিএন বাংলার আয়োজন
Next Article ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য : ক্ষমা চাইলেন দেব

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

জাতীয়

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ৭ বছরের কারাদণ্ড

By Surma Times
জাতীয়

পদ্মা সেতুর নির্মাণ যন্ত্রপাতি আসছে রোববার

By Surma Times
জাতীয়

রাজধানীতে ডিবির ভুয়া ৮ সদস্য গ্রেফতার

By
জাতীয়

‘সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনা ছিল পরিকল্পিত’

By Surma Times
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?