মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনার আহবান
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল হৃদরোগে গত ৯ ই মে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পরও তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় গত সোমবার পুনরায় সিইউ ইউনিটে এনজিও গ্রাম করে ৩য় তলা ১০ নং কেবিনে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর শাবুদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার নবীগঞ্জের সকল মসজিদ ও মন্দিরে পরিবারের লোকজন ও শুভাকাংখিদের পক্ষ সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করছেন।



