By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে স্মারকলিপি
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
সিলেট

সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে স্মারকলিপি

Published: November 17, 2015
Share
SHARE

SKS Sharoklipi photo-(01) 16.11.2015বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ১৬ নভেম্বর সোমবার বেলা ১০টায় সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে মাননীয় পুলিশ কমিশনার, সিলেট মেট্টোপলিটন পুলিশ, সিলেট, বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মাননীয় পুলিশ কমিশনার এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিলেট মেট্টোপলিটন পুলিশ, সিলেট এর মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম.রোকন উদ্দিন। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য এ.কে কামাল হোসেন, মোঃ তালেব হোসেন তালেব, মোঃ আখলু মিয়া, মোঃ আলিম উদ্দিন, রুমেল আহমদ, মোঃ কেরামত হোসেন, সোহেল আহমদ, বিলাল হোসাইন, আব্দুর রহমান সাজু, আবুল কালাম আজাদ ও রাহেল আহমেদ। স্মারকলিপির অনুলিপি মাননীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট, মাননীয় ডি.আই.জি, সিলেট রেঞ্জ, সিলেট, মাননীয় জেলা প্রশাসক, সিলেট, মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট, মাননীয় পুলিশ সুপার, সিলেট, মাননীয় সভাপতি, সিলেট প্রেসকাব, সিলেট, মাননীয় সভাপতি, সিলেট জেলা প্রেসকাব, সিলেট ও মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা, কতোয়ালী থানা, সিলেট বরাবরে প্রদান করা হয়।
স্মারকলিপির বিষয়বস্তু ঃ হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও শ্রী চৈতন্য দেবের পূণ্যভূমি সিলেট নগরীতে অবস্থানরত প্রায় ৫ লক্ষ জনসাধরণের পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা প্রতিনিয়ত হাটাচলার জন্য ফুটপাত ও রাস্তাকে ব্যবহার করেন। কিন্তু নগরীতে ফুটপাত ও রাস্তায় স্বাচ্ছন্দে চলাচলের কোন পরিবেশ নেই। সিলেট নগরীতে বর্তমানে চলাচলের জন্য নির্দিষ্ট ফুটপাতে হাটা ও রাস্তায় যানবাহন নিয়ে সহজে চলাচলের কোন উপায় নেই। নগরীর গুরুত্বপূর্ণ এলাকার সবগুলো ফুটপাত অবৈধভাবে কুচক্রীদের দখলদারীত্বের মাধ্যমে স্বাচ্ছন্দে হাটার পরিবর্তে ভ্রাম্যমান বিভিন্ন রকমের অস্থায়ী দোকানে পরিণত হয়েছে ও রাস্তায় অবৈধভাবে গাড়ী পার্কিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার রাস্তায়ও অবৈধ দখলবাজদের দ্বারা দখল থাকায় নগরীতে প্রায়ই মারাত্মক যানজটের সৃষ্টি হয়। তার জন্য নগরবাসীকে অবর্ননীয় দুর্ভোগ নিয়মিত পুহাতে হচ্ছে। আমরা নগরবাসী স্বাচ্ছন্দে কোন ফুটপাতেই হাটতে পারি না ও রাস্তায় বাহন নিয়ে চলতে পারি না। সিলেট নগরীর প্রায় ফুটপাতগুলো অবৈধ ভ্রাম্যমান ব্যবসার স্থলাভিষিক্ত হয়ে দাঁড়িয়েছে এবং রাস্তায় অবৈধ পার্কিং ও দখলদারিত্বের কারণে নগরীর প্রধান রাস্তা সংকীর্ণ হয়ে আসছে। যা নগরবাসীর জন্য ‘মরার উপরে খাড়ার ঘায়ের মত’। বর্তমানে আমরা নগরবাসী ফুটপাতেও হাটতে পারিনা, ফুটপাতের পাশের রাস্তা দিয়েও হাটার কোন সুযোগ নেই। যানবাহন চলাচলের প্রধান রাস্তায়ও তিন-চার সারির অবৈধ দখলদারীত্বের মাধ্যমে অস্থায়ী ব্যবসার ক্ষেত্রে পরিণত হয়েছে। সর্বস্তরের জনসাধারণ, ফুটপাতে হাটাচলা ও যানবাহন নিয়ে রাস্তায় চলাচলেও ব্যাপক প্রতিবন্ধকতার সম্মুখিন হচ্ছেন। যার কারণে নগরীতে প্রায় প্রতিটি রাস্তায় মারাত্মক যানজট সর্বদা লেগেই থাকে। সিলেট নগরীর সর্বস্তরের জনসাধারণের চলাচলে প্রায়শই অসম্ভব রকমের ভোগান্তির অবস্থা তৈরি হচ্ছে। যা থেকে পরিত্রানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নগরবাসীর কথা বিবেচনা করে আন্তরিকতার সাথে বিষয়টি সুনজরে নিয়ে আসা অতীব প্রয়োজন। নগরীর সর্বস্তরের জনসাধারণের জন্য স্বাচ্ছন্দে চলাচলে ফুটপাতকে দখলমুক্ত করতে এবং ফুটপাত ও সবধরণের রাস্তা থেকে অবৈধ ব্যবসায়ীদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুদৃষ্টি কামনা করা হয়।

You Might Also Like

জিন্দাবাজারে অজ্ঞান পার্টির কবলে যুবক
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির অনুমোদন
মেধাবী ছাত্রী হালিমা আক্তার এর ইন্তেকাল
মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
মঙ্গলবার আবারো অবরোধ : ৭ ঘণ্টা পর মুক্ত শাবি উপাচার্য
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?