নগরী থেকে চিহ্নিত ৬ ছিনতাইকারী আটক

Surma Times
1 Min Read

5-copyসুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরী থেকে চিহ্নিত ৬ ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে, নগরীর রায়নগর দর্জিবন্দ এলাকার ১২৩/৬ নং বাসার আব্দুল মতিনের ছেলে মোস্তাক ইমাম (৩৮), বিমানবন্দর থানার ইলাশকান্দি গ্রামের ৮নং বাসার হাজী জালাল উদ্দিনের ছেলে মঈনুদ্দিন (৪২), মোগলাবাজার থানার অল্লকপুর গ্রামের মৃত গণী মিয়ার ছেলে কামরান (৩৫), শিবগঞ্জ লামাপাড়া মুহিনী

৩৫ নং বাসার মখলেছুর রহমানের ছেলে সোহেল আহমদ (২৯), দক্ষিণ সুরমা থানার উপহাজরাই এলাকার সুন্দর আলীর ছেলে রাজু আহমদ (২৮) ও আম্বরখানা বড়বাজার এলাকার ১৩১ নং বাসার গোলাপ রব্বানি চৌধুরী উরফে নয়ন। মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানাগেছে, সম্প্রতি সিলেটে ছিনতাই, চুরিসহ আইনশৃঙ্খলা অবনতির কারণে বিষেশ অভিযানে নেমেছে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালী থানার অপারেশন অফিসার ফায়াজ উদ্দিন ফয়েজের নেতৃত্বে এ অভিযান চালিয়ে চিহ্নিত ৬ ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় ছিনতাই, চুরি ও পকেট কাটাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান কোতোয়ালী থানার অপারেশন অফিসার ফায়াজ উদ্দিন ফয়েজ।

Share This Article