শনিবার, 24 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিয়ানীবাজারসুরমা টাইমস এক্সক্লুসিভ

দুর্ভোগের অপর নাম শহীদটিলা- বড়দেশ –কাজিরবাজার সড়ক

Last updated: জুলাই 5, 2015 6:22 পূর্বাহ্ন
Published: জুলাই 5, 2015
Picture 943
Picture 943
SHARE

Picture 943ইমাম হাসনাত সাজু, বিয়ানীবাজারঃ “আমরার ই রাস্তা ইকটা আর ঠিক অইতো নায়। রাস্তার মাঝখান বড় বড় গাত দেখলে মনে অয় একেকটা যেন কুড়।” কথাগুলো বেশ ক্ষোভের সাথেই বললেন, মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামের হাসান আহমেদ। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বেশ কয়েক বছর থেকে সংস্কার কাজের অভাবে আর সংস্কারের টাকা দিয়ে ঠিকঠাক মতো কাজ না করিয়ে নিজের আখের গোছাতে কোন মতে কাজ সারিয়ে বিদায় হন ঠিকাদার। রাস্তার দু’দিকের গার্ড ওয়াল কিংবা রাস্তার আশপাশের বাড়ি থেকে নেমে আসা বৃষ্টির পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না করেই প্রায় চার বছর আগেই মেরামত কাজ সেরেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের কয়েক মাসের মাথায় নিচু স্থানগুলোতে পানি জমে ছোট ছোট গর্ত সৃষ্টি হলে পরবর্তীতে এ গর্ত গুলো একেকটি মরণ ফাঁদে পরিণত হয়। বর্তমানে রাস্তা দিয়ে ওই এলাকায় মানুষ ঝুঁকি চলাচল করছেন। বর্তমানে এ রাস্তার অবস্থা দেখলে মনেই হবে না যে এটি একটি পাকা রাস্তা ছিল। পৌর শহরের প্রায় এক কিলোমিটার এবং মুড়িয়া ইউপি’র প্রায় ২ কিলো মিটার মোট ৩ কিলোমিটার রাস্তাটির বর্তমান অবস্তা এতটাই নাজুক যেন অনেকটা কাঁচা রাস্তাকেই হার মানাবে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত থাকায় পানি জমে গিয়ে এ সকল গর্তে গাড়ির চাকা পড়ে সম্পূর্ণ রাস্তাটি একটি পূর্ণাঙ্গ কাঁদা রাস্তায় পরিনত হয়েছে।
Picture 937দু’টি বিদ্যালয় ও দু’টি মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষার্থী চরম দূর্ভোগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তার উপরের গর্তে জমানো কাঁদা গাড়ির চাকার পিষ্টে ঐ সকল শিক্ষার্থীসহ ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা-কর্মচারীর পরণের কাপড়ে কাঁদা মাখানোর ঘটনা নতুন কোন বিষয় নয়। একটি রাস্তার জন্য ঘুঙ্গাদিয়া, বড়দেশ, মালিগ্রাম, পশ্চিম ঘুঙ্গাদিয়া, ঘুঙ্গাদিয়া (নয়াগাও), খাসা গ্রামের পূর্ব অংশের জনগণের দূর্ভোগ এখন চরমে। ব্যবসায়ী, চাকুরীজীবী, শিক্ষার্থীসহ প্রায় ৫ হাজারেরও অধিক মানুষ বিভিন্নভাবে উপজেলা সদরের সাথে যোগাযোগ রাখার জন্য এ রাস্তাটি ব্যবহার করে থাকেন।
রাস্তা নষ্ট হওয়ার পর থেকেই গত তিন বছর ধরে কয়েক দফা এলাকাবাসী ও ড্রাইভার সমিতি চাঁদা তুলে রাস্তা মেরামত করেন। কিন্তু তাদের এ উদ্যোগ সঠিক পরিকল্পনা আর ড্রেনেজ সু-ব্যবস্থা না থাকায় তাদের এ কাজ দীর্ঘস্থায়ী হয়নি। এতো গেলো জনদূর্ভোগের কথা।
রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হওয়ার ফলে যান চলাচল অনেকটা কমে যায়। স্থানীয় অটোরিক্সা ও রিকশা চালকরা জীবিকার তাগিদে অনেকটা ঝুঁকি নিয়ে কোন মতে গাড়ী চালাচ্ছেন। ড্রাইভার ও চালক সমিতি দফায় দফায় মিটিং করে রাস্তা খারাপ থাকার কারনে Picture 929ভাড়া ১০টাকা থেকে বাড়িয়ে ১৫টাকা, কোন কোন সময় ২০টাকা চেয়ে বসেন। আবার অনেকে চালকের এ দাবীকে মেনে নিলেও কোন কোন সময় ঝগড়ায় লিপ্ত হতে দেখা গেছে যাত্রী-ড্রাইভারদের মধ্যে। সন্ধ্যার পর থেকেই ওই এলাকার জনগনকে ঘন্টার পর ঘন্টা গাড়ীর জন্য অপো করতে দেখা যায়। চালকেরা ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে বলেন, বড়দেশ –কাজিরবাজার রাস্তা দিয়ে গাড়ী চালাতে গেলে দিনের মধ্যে বেশ কয়েকবার গাড়ী নিয়ে মেকানিকের দোকানে যেতে হয়। এতে “খাজনা থেকে বাজনা বেশী হয়।” চালক ও যাত্রীদের অনেকের সাথে আলাপ করে জানা গেছে, পৌর শহরের কিছু অংশ ও মুড়িয়া ইউনিয়নের কিছু অংশ রাস্তাটি আদৌ মেরামতের মুখ দেখতে পারবে কিনা তা প্রশ্নাতীতভাবেই থেকে যাচ্ছে।
মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের ঘুঙ্গাদিয়া-কাজিরবাজার রাস্তা প্রসঙ্গে বলেন, রাস্তাটির সংস্কার কাজের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে যথাশীঘ্রই এ রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না।
বিয়ানীবাজার পৌরপ্রশাসক তফজ্জুল হোসেন বলেন, শহীদ টিলা থেকে পৌরসভার প্রায় ১কিলোমিটার রাস্তার কাজ আমরা যথাশীঘ্রই শুরু করব।
বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী রামেন্দ্র চোধুরী হোম বলেন, উপজেলা সদরের রাস্তা মেরামতের কাজ মূলত তিন শ্রেণীতে হয়ে থাকে। এল.জি.আর.ডি, ইউনিয়ন সংযোগ সড়ক ও গ্রামীণ রাস্তা। রাস্তা সংস্কারের Picture 926জন্য প্রথম দুই শ্রেণীর রাস্তা মেরামত করতেই হিমশিম খেতে হয় আমাদের। তার উপর বড়দেশ –কাজিরবাজার রাস্তাটি গ্রামীণ রাস্তা শ্রেণীভূক্ত হওয়াতে অপর্যাপ্ত বরাদ্দের ফলে সংস্কার কাজ ঠিকমতো করা সম্ভব হয়ে উঠে না। তবে বর্তমানে ওই রাস্তার বেহাল অবস্থা ও মানুষ চলাচলের সংখ্যা বেশী হওয়ায় জনগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় এনে এ বছর রাস্তাটিকে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তায় তালিকাভূক্ত করা হয়। পরবর্তীতে রাস্তার সংস্কার কাজ হবে।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

ছাতকের ঘূর্ণিঝড়ের ছোবল থেকে যেভাবে ফিরে আসলো দুই শিশু - Surma Times Archive
ছাতকসুরমা টাইমস এক্সক্লুসিভ

ছাতকের ঘূর্ণিঝড়ের ছোবল থেকে যেভাবে ফিরে আসলো দুই শিশু

এপ্রিল 29, 2016
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেট মহিলা  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র - Surma Times Archive
শিক্ষাসিলেটসুরমা টাইমস এক্সক্লুসিভ

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

এপ্রিল 29, 2016
অদ্ভূত রোগে আক্রান্ত টাঙ্গাইলের বীথি : স্তনের ভারে ওষ্ঠাগত জীবন, পুরো শরীর পশমে ঢাকা - Surma Times Archive
সারা দেশসুরমা টাইমস এক্সক্লুসিভ

অদ্ভূত রোগে আক্রান্ত টাঙ্গাইলের বীথি : স্তনের ভারে ওষ্ঠাগত জীবন, পুরো শরীর পশমে ঢাকা

এপ্রিল 26, 2016
মতিউল বারী চৌধুরী খুর্শেদ : ত্যাগই যার জীবন - Surma Times Archive
গোলাপগঞ্জসুরমা টাইমস এক্সক্লুসিভ

মতিউল বারী চৌধুরী খুর্শেদ : ত্যাগই যার জীবন

এপ্রিল 26, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?