শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

Surma Times
1 Min Read

সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট জেলা পশ্চিম শিবিরের সাবেক সভাপতি মাসুক আহমদ দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৫টায় নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এসএমপির মোগলাবাজার থানায় বিস্ফোরক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুলালের বাড়ি মোগলাবাজারের কটালপুর গ্রামে। পলিশ জানায়, নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটের সামনে শিবির নেতা মাসুক আহমদ দুলাল কয়েকজন সহযোগী নিয়ে অবস্থান করছিলেন। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মহানগর পুলিশের আওতাধীন মোগলাবাজার থানায় নিয়ে যাওয়া হয়।
মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, বন্দরবাজার থেকে শিবির নেতা দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা ৫টি নাশকতার মামলা রয়েছে। তিনি বলেন, আজ দুলালকে আদালতে পাঠানো হবে।

Share This Article