By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: শান্তিপূর্ণ মিছিলে গুলি বর্ষণ ও বাসাবাড়িতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী অবিলম্বে বন্ধ করুন : মো: ফখরুল ইসলাম
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
সর্বশেষ সংবাদ

শান্তিপূর্ণ মিছিলে গুলি বর্ষণ ও বাসাবাড়িতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী অবিলম্বে বন্ধ করুন : মো: ফখরুল ইসলাম

Published: January 24, 2015
Share
SHARE

সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো: ফখরুল ইসলাম বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অতি উৎসাহী সদস্য সরকারের লাঠিয়াল বাহিনীর ন্যায় বিরোধী মতের মানুষকে দমন-পীড়নে মেতে উঠেছেন। শান্তিপূর্ণ মিছিল সমাবেশ সকল রাজনৈতিক দলের মৌলিক অধিকার কিন্তু সরকার সেই অধিকারটুকু হরন করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর মেডিকেল রোড এলাকায় দেশে কোটি জনতার প্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে নিরীহ নেতাকর্মীদের মারাত্মক আহত করেছে। আইন শৃংখলা বাহিনীর এমন ন্যাক্কারজনক নির্বিচারে গুলি বর্ষণের ঘটনায় সিলেটবাসী বিস্মিত। তীব্র শৈত্যপ্রবাহে মানবজীবন যখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই মুহুর্তে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাসাবাড়ি, মেছে রাত্রি যাপন করতে পারছে না। নিরীহ মানুষকে ঘুম থেকে ডেকে নিয়ে গ্রেফতার করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। বাসাবাড়ি ও অফিসে তল্লাশীর নামে জনমনে আতংক সৃষ্টির মাধ্যমে মুক্তিকামী জনতার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে নির্বিচারে গুলি বর্ষণ ও গণগ্রেফতার বন্ধ করতে হবে।

তিনি গতকাল শনিবার সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, গণহত্যা, গণগ্রেফতার, ক্রসফায়ার ও জুলুম নিপীড়ন চালিয়ে পৃথিবীতে কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আওয়ামী ফ্যাসিবাদেরও বিদায় ঘন্টা বেজে উঠছে। সময় থাকতে জনতার ভাষা বুঝতে চেষ্টা করে পদত্যাগ করুন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচনের সুনির্দিষ্ট আয়োজন ছাড়া চলমান আন্দোলন অব্যাহত থাকবে। রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলি বর্ষণ ও নেতাকর্মীদের বাসাবাড়ি, অফিসে তল্লাশী-গণগ্রেফতার অবশ্যই বন্ধ করতে হবে। না হয় সিলেটবাসী যে কোন সময় গর্জে উঠতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

You Might Also Like

ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান : ছাতকে ৩জনকে জেল ২৫হাজার টাকা জরিমানা
এমসি কলেজের মোহনা সংগঠনের অভিষেক অনুষ্ঠান আজ
বিশ্বনাথে জাতীয় পার্টির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
‘সততাই ব্যবসার মূলধন’ -রিফাত এন্ড কোঃ এর প্রতিষ্ঠাতা আপ্তাব
কোম্পানিগঞ্জে আব্দুল আলী হত্যা : আসামীদের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাটের অভিযোগ
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?