Tuesday, 26 May 2026
  • Photo Card
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজনগর

রাজনগরে গৃহবধুর সাথে দেবর ও কবিরাজের কান্ড : কবিরাজ গ্রেফতার

Surma Times
Last updated: March 16, 2015 9:12 pm
Surma Times
Share
SHARE

fake kobirajসুরমা টাইমস ডেস্কঃ রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামে শ্বাশুড়ির প্ররোচনায় গৃহবধুকে পাগল সাজিয়ে দেবর ও কবিরাজ শারীরিক নির্যাতন করে। কবিরাজি চিকিৎসার নামে শারীরিক নির্যাতনের শিকার হয়ে গৃহবধু রুহেনা বেগম (২২) বাক প্রতিবন্ধী হয়ে অবচেতনভাবে শয্যাশায়ী। পুলিশ মূল আসামী দেবরকে না পেলেও ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটলে নির্যাতিতা মেয়েকে চিকিৎসা সেবা দিতে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে অসহায় বাবা ব্যস্ত থাকায় ৬ মার্চ অভিযোগটি রাজনগর থানায় করেন।
রাজনগর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়,কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নয়াগাঁও-এর অসহায় দরিদ্র ফল বিক্রেতা আব্দুল খালিক মেয়ে রুহেনাকে তিন বছর আগে রাজনগরের টেংরা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের ছাবির মিয়ার প্রবাসী ছেলে বদরুল মিয়ার সাথে বিয়ে দিয়েছিলেন। বিয়ের তিন মাস পর স্বামী প্রবাসে চলে গেলে শ্বাশুড়ি রায়না বেগম নানাভাবে গৃহবধূ রুহেনার উপর অথ্যাচার শুরু করেন। কিছুদিনের মধ্যে গৃহবধূ রুহেনার একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। শ্বাশুড়ির প্ররোচনায় দেবর সাইদুল মিয়া ভাবীকে অসুস্থ্য সাজিয়ে বাড়িতে গ্রাম্য কবিরাজ জিতু মিয়াকে ডেকে এনে চিকিৎসার নামে গৃহবধুকে ( রুহেনাকে) পাগল আখ্যায়িত করে ১৯ ফেব্রুয়ারি রাত ১০ টায় কন্যা শিশুকে শ্বাশুড়ি কেড়ে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকিয়ে দেবর সাইদুল ও কবিরাজ জিতু মিয়া সারা রাত শারীরিকভাবে নির্যাতন করে ভোর রাতে হাত পা বেধে অবচেতন অবস্থায় গৃহবধূকে (রুহেনাকে) কমলগঞ্জের শ্রীসূর্য গ্রামে বাবার বাড়ির সামনে ফেলে যায়।
বাবা আব্দুল খালিক পরদিন সকালে মেয়েকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে দুই দিন রাখার পর গৃহবধূর অবস্থার কোন উন্নতি না হলে অবশেষে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি)-এর অধীনে ভর্তি করা হয়। ওসিসির ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গৃহবধূর প্রাথমিক চিকিৎসায় অভিযোগের সত্যতা পেয়ে অভিযোগটি মামালা আকারে গ্রহনের জন্য রাজনগর থানাকে অনুরোধ করলে রাজনগর থানার কর্তৃপক্ষ ৬ মার্চ রাতে মামলা গ্রহন করে ৭ মার্চ প্রাথমিক তথ্য বিবরণী(এফআরআই) করেন।
গৃহবধুর বাবা আব্দুল খালিক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামছুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,১২ মার্চ ভন্ড কবিরাজ জিতু মিয়াকে গ্রেফতার করা হয়। আসামী দেবরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর নির্যতিতা এখন প্রায় বাক প্রতিবন্ধী হয়ে গেছে। তার সুস্থ্যতার পর বক্তব্য গ্রহন করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। অভিযোগ সম্পর্কে কথা বলার চেষ্টা করেও দেবর সাইদুল ও শ্বাশুড়ি রায়না বেগমকে পাওয়া যায়নি।

Share This Article
Email Copy Link Print
Previous Article সালাহ উদ্দিনকে সরকার তুলে নিয়ে অস্বীকারের মাধ্যমে নাটক করছে : সিলেট ছাত্রদল
Next Article কমলগঞ্জের কালাছড়া বনে রহস্যজনক আগুন

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

রাজনগরসিলেটের শীর্ষ সংবাদ

রাজনগরে মিছিলে অংশ নেয়া নিয়ে দু’দল মুসল্লির সংঘর্ষে আহত ১৫

By Surma Times
রাজনগর

রাজনগরে আলেকজান বিবি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

By Surma Times
রাজনগর

রাজনগরে ভাইয়ের হাতে ভাই খুন : আটক ৪

By Surma Times
রাজনগরসিলেটের শীর্ষ সংবাদ

কুকুরের কামড়ে ৮ শিশু হাসপাতালে

By Surma Times
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

About US


BuzzStream Live News: Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.
Top Categories
  • রাজনীতি
  • স্বাস্ত্য
Usefull Links
  • Blog
  • Buzzstream Home
  • Contact
  • History
  • Home
  • Log Out
  • Lost Password
  • My Feed
  • My Interests
  • My Saves
  • Photo Card
  • pollsarchive
  • Register
  • Reset Password
  • Your Profile
  • প্রবেশ
  • যোগাযোগ
  • সুরমা টাইমস পরিবার
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?