মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে বাড়ির রাস্তা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আমতৈল ইউনিয়নের ছনকাপন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছনকাপন এলাকার আব্দুল হকের বাড়ির রাস্তা একই এলাকার খয়রুদ্দিন ও আলী হোসেনের লোকজন দখল করতে আসেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

