রবিবার, 25 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
আন্তর্জাতিক

পানামাতে বাংলাদেশের পতাকা ওড়াবার এখনই সময়

Last updated: এপ্রিল 26, 2016 5:44 পূর্বাহ্ন
Published: এপ্রিল 26, 2016
পানামাতে বাংলাদেশের পতাকা ওড়াবার এখনই সময় - Surma Times Archive
SHARE

Need Bangladesh Mission in PANAMA - 02মাঈনুল ইসলাম নাসিম : প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরের ‘প্রবেশ দ্বার’ পানামা খালকে ঘিরে গড়ে ওঠা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রি ট্রেড জোন (মুক্ত বানিজ্য অঞ্চল) পানামা। শুধু দুই মহাসাগরই নয়, উত্তর ও দক্ষিণ আমেরিকার মিলনস্থলে মিশেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশটির ভৌগলিক সীমারেখা। সারা বিশ্বের মোট শিপিং ব্যবসার ২৫ শতাংশ এখন এদের হাতে। বাংলাদেশের স্বার্থে পানামাতে তাই যত দ্রুত সম্ভব নিজস্ব অফিস তথা মিশন খোলা অত্যাবশ্যক বলে জানিয়েছেন মেক্সিকোতে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। ২৩ এপ্রিল শনিবার এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি তুলে ধরেন পানামা ফ্রি ট্রেড জোনের বিশাল গুরুত্বের কথা।
মেক্সিকো সিটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে কোস্টারিকা, হনডুরাস এবং ইকুয়েডর ছাড়াও পানামা দেখা হয়ে থাকে। বিশ্বায়ণের এই যুগে বিশ্ববানিজ্যের অন্যতম স্থাপনা পানামা ফ্রি ট্রেড জোনে বাংলাদেশের স্বার্থরক্ষায় জরুরি পদক্ষেপ নেবার এখনই উপযুক্ত সময় বলে জানান রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। এর জন্য প্রয়োজন এখন কম করে হলেও একটি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন। তিনি বলেন, “চাইনিজরা তো আছেই, ভারতীয়রাও মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা করছে পুরোদমে পানামা ফ্রি ট্রেড জোনকে ঘিরে। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে আছি নিজেদের অফিস না থাকার কারণে। বাংলাদেশের তরফ থেকে আমরা চাইলেই কিন্তু ঢুকে যেতে পারি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই মুক্ত বানিজ্য অঞ্চলে”।
পানামার বিশ্বখ্যাত এই ফ্রি ট্রেড জোনের আদ্যোপান্ত অনুসন্ধানে জানা যায়, ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও পাঁচ পাঁচটি সমুদ্রবন্দর রয়েছে এখানে, যেগুলোতে দেয়া হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির সেরা সার্ভিস। ১০০টি দেশের ১২ হাজার ৯শ‘ জাহাজ প্রতি বছর চলাচল করে থাকে পানামা খাল দিয়ে। রেজিস্টার্ড জাহাজের সংখ্যায় (৮ হাজার) বিশ্বে বর্তমানে সর্ববৃহৎ এখানকার স্থাপনা। পানামা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকে বিশ্বের শীর্ষস্থানীয় ৫৮টি যাত্রীবাহী এয়ারলাইন্স। বিগ ভলিউমের পন্য আমদানী রফতানী সামাল দিতে কার্গো বিমানগুলোকে পরিচালনা করতে হয় শত শত স্পেশাল ফ্লাইট।
বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ৯০টি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে পানামাতে, যাদের লেনদেনের পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলার। এর মধ্যে ১৫টি বৃহৎ আন্তর্জাতিক ব্যাংকের শাখা রয়েছে সরাসরি এখানকার ফ্রি ট্রেড অঞ্চলে। ব্যবসা-বানিজ্যের জন্য চমকপ্রদ আরেকটি বিষয় হচ্ছে, ইউএস ডলারের সাথে পানামার স্থানীয় মুদ্রা বালবোয়ার বিনিময় হার একেবারেই সমান অর্থাৎ ১ ডলার সমান ১ বালবোয়া। ৪৫০ হেক্টর জুড়ে গড়ে ওঠা ফ্রি ট্রেড স্থাপনায় বানিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে আড়াই হাজার। মুক্ত বানিজ্য অঞ্চল হিসেবে যদিও হংকংয়ের অবস্থান এক নম্বরে, কিন্তু ভৌগলিক কারণে পৃথিবীর সবচাইতে সুবিধাজনক স্থানে রয়েছে পানামা।
দ্রুততার সাথে সঠিকভাবে সব ধরণের সার্ভিস দেয়ার ক্ষেত্রে পানামা ফ্রি ট্রেড জোনের রয়েছে সুখ্যাতি। বছরে ১৬ বিলিয়ন ডলারের সমপরিমান ইমপোর্ট-এক্সপোর্ট পন্য হ্যান্ডেল হয়ে থাকে এই জোনে, যেখানে কর্মরত আছেন প্রায় ২৮ হাজার দক্ষ কর্মী। বছরে প্রায় আড়াই লাখ বায়ার এবং ব্যবসা-বানিজ্যের সাথে সংশ্লিষ্ট লোকজন সহ পর্যটকদের আতিথেয়তা দিয়ে থাকে পানামা। এশিয়া, ইউরোপ এবং নর্থ আমেরিকা থেকে আমদানীকৃত পন্য এই ফ্রি ট্রেড জোনের মাধ্যমে ‘ইন’ করার পর বাজারজাত হয় নর্থ, সেন্ট্রাল এবং সাউথ আমেরিকার বিভিন্ন দেশে। সর্বাধুনিক যোগাযোগ সুবিধা এবং চোখধাঁধানো পর্যটন সুব্যবস্থাও পানামার আকর্ষণে বিশেষ মাত্রা যোগ করেছে।
বাংলাদেশের রপ্তানী বানিজ্যে নবদিগন্তের সূচনা করতে রাষ্ট্রদূত সুপ্রদিপ চাকমা যদিও বলছেন পানামাতে কনস্যুলেট অফিস স্থাপনের কথা, কিন্তু আসলে সহসাই এখানে প্রয়োজন হবে ইকোনমিক এন্ড কমার্স উইং সহ পূর্ণাঙ্গ একটি বাংলাদেশ দূতাবাসের, এমনটাই মনে করছেন ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। বাংলাদেশ থেকে বৈধ জনশক্তি রপ্তানীরও অপার সম্ভাবনার দেশ পানামা। সময়ের প্রয়োজন পূরণে তাই রাজধানী পানামা সিটিতে স্থায়ীভাবে লাল-সবুজ পতাকা উড়লে দেশটির শিপিং সেক্টরে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানীর পথ প্রশস্ত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

হিলারি বা ট্রাম্প- কাউকেই ভোট দেবেন না এক-চতুর্থাংশ ভোটার - Surma Times Archive
আন্তর্জাতিক

হিলারি বা ট্রাম্প- কাউকেই ভোট দেবেন না এক-চতুর্থাংশ ভোটার

এপ্রিল 29, 2016
জন কেরিকে একহাত নিলেন শেখ সেলিম - Surma Times Archive
আন্তর্জাতিক

জন কেরিকে একহাত নিলেন শেখ সেলিম

এপ্রিল 29, 2016
নরওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১১ জনের লাশ উদ্ধার - Surma Times Archive
আন্তর্জাতিক

নরওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১১ জনের লাশ উদ্ধার

এপ্রিল 29, 2016
গ্রহাণুপুঞ্জ, রোবোট ও ভাইরাস ঝুঁকিতে পৃথিবী! - Surma Times Archive
আন্তর্জাতিক

গ্রহাণুপুঞ্জ, রোবোট ও ভাইরাস ঝুঁকিতে পৃথিবী!

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?