By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: “বাংলাদেশের গনতন্ত্র জাতিসংঘে আলোচ্য বিষয় নয়”
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
জাতীয়

“বাংলাদেশের গনতন্ত্র জাতিসংঘে আলোচ্য বিষয় নয়”

Published: November 1, 2015
Share
SHARE

Dr AK Abdul Momen talks on DEMOCRACY in Bangladesh -  01মাঈনুল ইসলাম নাসিম : “বাংলাদেশে গনতন্ত্র আছে কি নেই সেটা নিয়ে জাতিসংঘে কখনো আলোচনা হয় না, এগুলো শুধুমাত্র ঢাকার পত্র-পত্রিকাতেই দেখি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) গত কয়েক বছরে কে কতটা কেমন করলো, সেই সাথে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে পিসকিপিং মিশন এইসব নিয়েই বেশি কথা হয় জাতিসংঘে”- একান্ত আলাপচারিতায় কথাগুলো বলছিলেন গত ৬ বছর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বপালনকারী রাষ্ট্রদূত প্রফেসর ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশের স্বার্থরক্ষায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে মেধাবী এই বাংলাদেশী এখন ঢাকায় ফিরছেন গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী বা বিশেষ কোন উপদেষ্টার দায়িত্ব নিতে।

বোস্টনের ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন এন্ড ইকোনমিক্স ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান ড. মোমেনের কাছে জানতে চেয়েছিলাম ‘বাংলাদেশের গনতন্ত্র’ ইস্যুতে। স্পষ্ট করে তিনি জানালেন, “ডেমোক্রেসি কোন দেশে হলো না হলো এসব জাতিসংঘে আলোচ্য বিষয় নয়। ইজিপ্ট-আফগানিস্তান-ইরাক বা লিবিয়ার কী ডেমোক্রেসি আপনারা দেখেছেন ? এমনকি ভিয়েতনামও স্বাধীন হওয়ার পর থেকে গত ৭০ বছর একদলীয় শাসনব্যবস্থার মধ্য দিয়েই এগিয়ে চলেছে। যে মালয়েশিয়াকে আমরা সবসময় শাবাশ দেই, সেখানেও একই সরকার দেশ চালায়। বিশেষ করে মাহাথির মোহাম্মদ কখনোই বিরোধী দলকে এলাও করেননি তাঁর শাসনামলে”।

রাষ্ট্রদূত প্রফেসর ড. এ কে আবদুল মোমেন আরো বলেন, “সিঙ্গাপুরে বাপ-বেটা একাই দেশ শাসন করেছে বছরের পর বছর। তাই কোথায় গনতন্ত্র আছে আর কোথায় নেই এগুলো নিয়ে মাথা ঘামানোর সময় বা সুযোগ জাতিসংঘের নেই। সবচাইতে বড় বিষয় হচ্ছে জাতিসংঘের নিজের কাছেইতো ডেমোক্রেসি নেই। সিকিউরিটি কাউন্সিলের কথাই চিন্তা করেন, সাড়ে ৭% লোকের প্রতিনিধি তারা, অথচ ওয়ার্ল্ডের ডিসিশন নেয় তারাই। ইউএন-এ দেখেন, ডেমোক্রেসি আছে কোথায় ? আপনার নাউরো’র মতো দেশ, জনসংখ্যা মাত্র ১০ হাজার, ভোট তাদের ১টি, আবার ১.৩ বিলিয়ন জনসংখ্যা নিয়ে ভারতের ভোটও সেই ১টির বেশি নয়”।

ড. মোমেন বলেন, “জাতিসংঘের নিজের অভ্যন্তরেই যেভাবে গনতন্ত্র অনুপস্থিত তার আরো প্রমাণ হচ্ছে সেক্রেটারি জেনারেল ইলেকশান। শুধু পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভরা ঠিক করেন কে হবেন সেক্রেটারি জেনারেল। তাই ডেমোক্রেসি ইজ অ্যাবসেন্ট ইন ইউএন”। টানা ৬ বছর জাতিসংঘে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী স্বনামধন্য এই অর্থনীতিবিদ আস্থার সাথে জানালেন, “গনতন্ত্র ইস্যুতে গত ৬ বছর এখানে আমাদের উপর কোন প্রেশার আসেনি। বাংলাদেশের পত্রিকায় হৈচৈ করলে হয়তো এখানে কিছুটা জিজ্ঞেস করে। অবশ্য একথা সত্য যে, রাস্তায় লোক মারা গেলে আমাদের খুব লজ্জা পেতে হয়। তবে দ্য বিউটি ইজ উই কুড প্রোভাইড এ পজিটিভ রোল টু ইট এবং সবক্ষেত্রেই আমাদের গভর্নমেন্ট ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে”।

You Might Also Like

‘কারাগারে গুরুতর অসুস্থ রিজভী’
আ’লীগের সব নেতাকে কেনা যায়, এটাই সমস্যা
ইলিয়াস সন্ধানে ৪৩৬ মসজিদে দোয়া মাহফিল
বন্দীদের ফোনে কথা বলার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ৭ বছরের কারাদণ্ড
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?