মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষ কবি শামসুর রাহমানের নবম মৃত্যু দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকাল ৪ টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে আলোচনা ও আবৃত্তির আসর অনুষ্ঠিত হয়। মুক্তাক্ষরের পরিচালক বিমল করের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কন্ঠ শিল্পী লাভলী শ্যাম ইতি ও মুক্তাক্ষরের উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা। বঙ্গবন্ধু ও কবি শামসুর রাহমানের আত্মার শান্তির জন্য ১মিনিট নিরবতা পালনের পর বঙ্গবন্ধুকে নিয়ে কবি শামসুর রাহমানের কবিতা “অমর নাম এবং দামল ছেলে” দলিওভাবে আবৃত্তি করে পূজা, ফাহরিন, রবিন, নির্জন , টিপু, রাফি ও হিমাদ্রী। উল্লেখ্য যে জাতীয় শোকের মাসে বিকেল ৫ ঘটিকায় মুক্তাক্ষরের পরিচালক বিমল করের মাধ্যমে গত ১৭ আগষ্ট রায়নগর শিশু পরিবার(বালিকা) এর তত্বাবধায়ক সূচিত্রা রায়ের হাতে সৈয়দ নাসির উদ্দীন আহমদ শাহাদাত পেরিত নগদ ১০ হাজার টাকা তুলে দেন। বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু ও শামসুর রহমানের মৃত্যুদিবস স¥রণে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন


