Tuesday, 26 May 2026
  • Photo Card
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
আন্তর্জাতিক

গ্রীসে ভোট জরিপে “না” ভোট এগিয়ে (ভিডিও)

Surma Times
Last updated: July 6, 2015 12:13 am
Surma Times
Share
SHARE

Greeceসুরমা টাইমস ডেস্কঃ বিশ্বব্যাপী বহুল আলোচিত গ্রীসের প্রস্তাবিত ঋণচুক্তির উপর গণভোট শেষ হয়েছে। ভোট শেষের কিছু আগের সর্বশেষ জরিপে “না” ভোট এগিয়ে আছে বলে জানানো হয়েছে। আর্থিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে গ্রিসের জনগণ কোন দিকে যাবে তা এই হ্যাঁ/না গণভোটের মাধ্যমেই জানা যাবে। গ্রীসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ‘না’ ভোটের পক্ষে প্রচার করছেন।
এই গণভোটের উপর গ্রিসের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না থাকা নির্ভর করছে। “না” ভোট জয়ী হলে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে গ্রীসের বের হয়ে যাবার সম্ভাবনাই বেশী। সেই সাথে আইএমএফের মত অন্যান্য ঋণদাতাদের ঋণের টাকা শোধ করা বন্ধ করে দিতে পারে গ্রীস।
এদিকে না ভোটের পক্ষে সেখানকার প্রধানমন্ত্রী দেশটিকে সচল রাখতে ঋণদাতাদের প্রস্তাবিত এক সাহায্য চুক্তির কঠোর শর্তের প্রতি ‘না’ ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। ‘না’ ভোট দিলে গ্রীস ইউরোজোন থেকে ছিটকে পড়তে পারে বলে ইইউ নেতাদের সতর্কবাণী খন্ডন করেন সিপরাস। তিনি হর্ষোৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা কেবল ইউরোপে থাকার সিদ্ধান্তই নিচ্ছি না আমরা মর্যাদার সঙ্গেই ইউরোপে বাস করার সিদ্ধান্ত নিচ্ছি। ৪০ বছর বয়সী ঐ ক্যারিজমেটিক নেতা বলেন, আমি আল্টিমেটামের প্রতি ‘না’ বলতে এবং আপনাদের যারা ভয় দেখাচ্ছে তাদের প্রত্যাখ্যান করতে আহ্বান করছি। তিনি বলেন এ আবেগ ও আশাবাদকে কেউই উপেক্ষা করতে পারবে না। তিনি আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে আলোচনায় তার হাতকে শক্তিশালী করতে এ গণভোট আহ্বান করেন। ওই সমাবেশ থেকে মাত্র ৮০০ মিটার দূরে এক পাল্টা সমাবেশে ‘হ্যাঁ’ সমর্থকরা ইউরোপপন্থী স্লোগান দেয়। সিপরাস ইচ্ছামতো কাজ করার সুযোগ পেলে ইউরোজোন থেকে গ্রীসের বিদায়ঘণ্টা নিয়ে তারা আশঙ্কা ব্যক্ত করেন।

https://www.youtube.com/watch?v=CD0-3Ul03wc

Share This Article
Email Copy Link Print
Previous Article চুমুতে ২ বছরের জেল
Next Article ‘পুলিশের তদন্তে মারাত্মক ত্রুটি’

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

আন্তর্জাতিকসুরমা টাইমস এক্সক্লুসিভ

লিফটে পুলিশের যে নাচ সাড়া ফেলল ওয়েব দুনিয়ায়! (ভিডিও সহ)

By Surma Times
আন্তর্জাতিকসুরমা টাইমস এক্সক্লুসিভ

বছরের দুই মাস দিনেও সূর্য দেখা যায় না ফিনল্যান্ডের উত্‌সইয়কিতে

By Surma Times
অর্থ ও বানিজ্যআন্তর্জাতিক

মোদির বিজয়ে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

By Surma Times
আন্তর্জাতিক

ভিডিওতে দেখুন মার্কিন পুলিশের নৃশংসতা!

By Surma Times
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

About US


BuzzStream Live News: Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.
Top Categories
  • রাজনীতি
  • স্বাস্ত্য
Usefull Links
  • Blog
  • Buzzstream Home
  • Contact
  • History
  • Home
  • Log Out
  • Lost Password
  • My Feed
  • My Interests
  • My Saves
  • Photo Card
  • pollsarchive
  • Register
  • Reset Password
  • Your Profile
  • প্রবেশ
  • যোগাযোগ
  • সুরমা টাইমস পরিবার
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?