রবিবার, 1 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ছাতকসুরমা টাইমস এক্সক্লুসিভ

ঐতিহ্যবাহী ছাতক রেলষ্টেশন এখন গোচারন ভুমি

Last updated: এপ্রিল 28, 2014 1:15 পূর্বাহ্ন
Published: এপ্রিল 28, 2014
chhatak rail station
chhatak rail station
SHARE

কোন বগিতেই বাতি নেই : বাস্তুহারাদের আবাসস্থলে পরিনত হয়েছে

chhatak rail stationছাতক থেকে ফকির হাসান: ছাতকের ঐতিহ্যবাহী রেলষ্টেশন এখন গোচারন ভুমি ও বাস্তুহারাদের আবাসস্থলে পরিনত হয়েছে। ষ্টেশনের প¬াটফর্মটি বিশ্রামাগার হিসেবে বেঁচে নিয়েছে খেটে খাওয়া ঠিকানাহীন লোকজন। পাশাপাশি মাদকসেবী ও অপরাধীরাও নিরাপদ আশ্রয় হিসেবে এখানে অবাধে বিচরন করছে। অসামাজিক কার্যকলাপও চলছে দেদারছে। এসব দেখার যেন এখানে কেই নেই। দিনে যেমন-তেমন সন্ধ্যা ঘনিয়ে এলেই ভ্রাম্যমান পতিতারা এখানে সক্রিয় হয়ে উঠে। বদলে যায় ষ্টেশন এলাকাসহ আশেপাশের ষ্টেশন কোয়ার্টারের দৃশ্যপট। গোটা এলাকা পরিনত হয় এক নরকপূরিতে। প্রায় প্রতিদিনই সকাল-সন্ধায় ট্রেনে সিলেট সহ বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্রমান পতিতাদের এখানে আগমন ঘটে। ট্রেনের একমাত্র ইঞ্জিন ছাড়া যাত্রী বাহীত কোন বগিতে আলো কিংবা বাতির ব্যবস্থা নেই। এতে যাত্রীদের ট্রেন চড়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। ছিনতাইকারিদের ভয়ে রাতের বেলায় ট্রেনে যাত্রীরা চলাচল করতে ভয় পায়। সব মিলিয়ে এখানে যাত্রী সাধারনের জন্য এ রেলপথ যাতায়াতের সম্পূর্ন অনুপযোগী হয়ে পড়েছে। ছাতক-সিলেট রেলপথে এক মাত্র খাজাঞ্চি ষ্টেশন ছাড়া বাকী সৎপুর ও আফজলাবাদ ষ্টেশনের একই করুন দশা দেখা দিয়েছে। ষ্টেশনগুলো আছে, ঠিক সময়ে ট্রেন থামছে কিন্তু নেই কোন টিকেট মাষ্টার কিংবা কর্মকর্তা-কর্মচারি। যে যার মতো ট্রেনে যাতায়াত করছে টিকেট ছাড়া। একদিকে এসব ষ্টেশন থেকে সরকার রাজস্ব থেকে যেমন বঞ্চিত হচ্ছে অপরদিকে এসব রেলষ্টেশন এখন গোচারন ভুমি ও বাস্তুহারাদের আবাসস্থলে পরিনত হয়েছে। আফজলাবাদ রেল ষ্টেশনে দায়িত্বপ্রাপ্ত কোন লোকজন না থাকায় এলাকা পরিণত হয়েছে এক ভূতের ন্যায়। রেলের যাবতীয় সম্পদ এখন পরিত্যক্ত রয়েছে। ষ্টেশন ও আশ পাশের কিছু বাসা বাড়ি, দোকান কোঠা ভাড়া দিয়ে যাবতীয় টাকা পকেটস্থ করছে সংশ্লিষ্ট কর্মচারি। এর সুযোগে দীর্ঘদিন থেকে আশ্রয় নিয়েছে বিভিন্ন ধরণের অপরাধীরা। এখানে দিনব্যাপী লক্ষ-লক্ষ টাকার জুয়ার আসর বসে এবং দিনের শেষে অপরাধীরা মদপান করে রাতের আধাঁরে পথচারিদের উপর আক্রমন করে স্বর্বত্র নিয়ে যাচ্ছে। এতে এলাকার স্কুল, কলেজ এবং মাদরাসা পড়–য়া শিক্ষার্থীদের ব্যাপক ব্যাঘাত ঘটছে। এসব জুয়ার আসর থেকে স্থানীয় থানা পুলিশ ও এক শ্রেণীর মাতব্বররা বখরা দিয়ে জবান বন্ধ করে রাখা হয়েছে।
এক সময়ের যাতায়াতের অন্যতম মাধ্যম ছাতকের রেলপথটির অস্থিত্ব এখন মারাত্মক হুমকির মুখে। বর্তমানে লাইনটি বিভিন্ন সদস্যা-সংকটের কারনে যেকোন সময় এ ষ্টেশনগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ট্রেনের বগিগুলোও নোঙ্গরা ও চলাচলের অনুপযোগী। ট্রেনের কোন বগিতে আলো নেই। যাত্রী বসার আসনগুলোও নোংরা। অপরাধিদের অবাধে বিচরনসহ বিভিন্ন সমস্যার ফলে ছাতকবাসী ট্রেনে চলাচল বন্ধ করে দিয়েছে অনেক আগেই।
রেলষ্টেশন এলাকার জমজমাট পরিবেশ এখন আর নেই। ষ্টেশনের ভেতর ও বাহিরের দোকানপাট এখন আর খোলা হয় না। যাত্রীর পরিবর্তে ষ্টেশন শেডে উদবাস্তুরা বিশ্রাম ও রাত্রী যাপনের স্থান হিসাবে বেঁচে নিয়েছে। এক সময় ছাতক সহ দোয়ারা ও কোম্পানীগঞ্জের সিংহভাগ মানুষ ট্রেন যোগে যাতায়াতের জন্য যথা সময়ের আগেই ষ্টেশনে উপস্থিত হত। টিকেট কাউন্টারের লাইন ধরে যাত্রীরা টিকেট ক্রয় করত। যাত্রী সাধারনের পদ-চারনায় ষ্টেশনের প¬াটফর্ম মুখরিত হয়ে উঠতো। ষ্টেশন মুখি রিকশার লাইন দেখেই তখন বুঝাযেত ট্রেন আসার সময় হয়েছে বা এসে গেছে। দুপুরের ট্রেনে আসা যাত্রীদের নিয়ে সুনামগঞ্জগামী লঞ্চ ছাতক থেকে ছেড়ে যেতো। ট্রেন যাত্রীর অপেক্ষায় অনেক সময় লঞ্চ ছাড়তে বিলম্ব করতেও দ্বিধাবোধ করত না। ষ্টেশনের ভেতরে বাহিরে দোকানিরা জমজমাট বিকি-কিনিতে ব্যস্ত সময় কাটাত। ফেরিওয়ালাদের বিভিন্ন ভঙ্গি ও সুরে নানান পসরা বিক্রিও ষ্টেশন এলাকায় নতুন মাত্রা এনে দিত। এসব ছাতক রেলষ্টেশনের জন্য এখন অনেকটা আষাঢ়ের গল্পের মতই। ১৯৪৭-৪৮ সালে ছাতক-সিলেট রেল স্থাপিত হয়। পূর্ন জনবল নিয়ে প্রথম থেকে ছাতক-সিলেট লাইনে রেল রাজকীয় যাত্রা শুরু করে। জালালাবাদ, সুরমা ও সীমান্ত নামে ৩টি মেইল ছাতক-সিলেট লাইনে নিয়মিত যাতায়াত করতো। রেলপথেই ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল পরিবহন করতো। এ হিসেবে প্রায় দিবারাত্রী সব সময়ই ছাতক রেলষ্টেশন থাকতো সরগরম। ট্রেন আসা এবং ছেড়ে যাওয়ার সময় সীমা ছিল ছাতকবাসীর নখ-দর্পনে। বর্তমানে এ রেলষ্টেশন ভবঘুরে, অপরাধী ও পতিতাদের অভয়াশ্রম। চরম জনবল সংকটে পড়ে ছাতক-সিলেট রেলপথটি এখন অস্থিত্ব হারাতে বসেছে। ছাতক ষ্টেশন থেকে সিলেট সহ মাইজগাঁও, কুলাউরা, মনু, ভানুগাছ, শায়েস্তাগঞ্জ, আখাউরা, চট্রগ্রাম, সোনাইমুড়ি, বিবাড়ীয়া, ভৈরব, নরসিংদী, টঙ্গী, ঢাকা ও ময়মনসিংহের টিকেট সরাসরি পাওয়া যেত। এখন এখানের টিকেট কাউন্টার কখন খোলাই হয় না। আর এর খবর কে বা রাখে। রেললাইনের বেহাল দশার জন্য ও অব্যস্থাপনাকেই দায়ি করছেন এ অঞ্চলের সচেতন মানুষ। ছাতকের পাথর ও কংক্রিট ¯¬ীপার দেশের অন্যান্য অঞ্চলে রেললাইনে ব্যবহার করা হচ্ছে। অভিজ্ঞ মহলের ধারনা, শুধু পাথর পরিবহনের জন্যই এ লাইনটি রাখা হয়েছে। নয়তো অনেক আগেই লাইনটি গুটিয়ে নেয়া হতো। এখন আর এর অস্থিত্বও খোঁজে পাওয়া দুস্কর হত। তীব্র জনবল সংকট ও নজরদারির অভাবে ছাতক রেলের এ ডিপার্টমেন্ট দূনীতির আখরায় পরিনত হয়েছে। ফলে রেলের কোটি-কোটি টাকার সম্পদ যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে। ঐতিহ্যবাহী রেল পথে সুন্দর ও নিরাপদে যাতায়াতের জন্য এ অঞ্চলের মানুষ আর কত যুগ অপেক্ষা করতে হবে- এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

ছাতকে শিশু সামছুল আলম হত্যা মামলার আসামি বকুল গ্রেফতার - Surma Times Archive
ছাতক

ছাতকে শিশু সামছুল আলম হত্যা মামলার আসামি বকুল গ্রেফতার

এপ্রিল 29, 2016
ছাতকের ঘূর্ণিঝড়ের ছোবল থেকে যেভাবে ফিরে আসলো দুই শিশু - Surma Times Archive
ছাতকসুরমা টাইমস এক্সক্লুসিভ

ছাতকের ঘূর্ণিঝড়ের ছোবল থেকে যেভাবে ফিরে আসলো দুই শিশু

এপ্রিল 29, 2016
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেট মহিলা  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র - Surma Times Archive
শিক্ষাসিলেটসুরমা টাইমস এক্সক্লুসিভ

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

এপ্রিল 29, 2016
অদ্ভূত রোগে আক্রান্ত টাঙ্গাইলের বীথি : স্তনের ভারে ওষ্ঠাগত জীবন, পুরো শরীর পশমে ঢাকা - Surma Times Archive
সারা দেশসুরমা টাইমস এক্সক্লুসিভ

অদ্ভূত রোগে আক্রান্ত টাঙ্গাইলের বীথি : স্তনের ভারে ওষ্ঠাগত জীবন, পুরো শরীর পশমে ঢাকা

এপ্রিল 26, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?