মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথে জাতীয় পার্টি মিছিল-সভা

Surma Times
1 Min Read

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে জাতীয় পাটির নেতাকর্মীর ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি (এ)। গত বুধবার বিকেলে দলীয় কাযালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে স্থানীয় ‘বাসিয়া সেতুর’ ওপর সভায় মিলিত হয়।
উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলীর সভাপতিত্বে ও সদস্য মো. ফিরোজ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম লালু, জাতীয় পার্টি নেতা মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক একে এম দুলাল, আবুল খয়ের, সদস্য আবদুল মন্নান, মো.শরিফ উদ্দিন, মো. শাহীন আহমদ, আবদুল আলী, আজাদ মিয়া, আনোয়ার আলী, আবদুল বারী, নাজিম উদ্দিন, কমর আলী, তৈয়রিছ আলী, কামরুজ্জামান, রইছুল ইসলাম, আবদুল গণি, আনিস মিয়া, সেলিম উদ্দিন, জাপা নেতা সাইফুল ইসলাম, ইছবর আলী, লাখন মিয়া, অরুন দাস, জুনু মিয়া, হারুন মিয়া, সোনাফর আলী, নুরুল হক, মেহেদি হাসান, রিপন মিয়া, এমাদ উদ্দিন, দুদু মিয়া, নুরুল হক, যুবসংহতি আহবায়ক নাছির উদ্দিন, যুব সংহতি নেতা গোলাম জাপদানী, সেচ্ছাসেবক পাটির সদস্য সচিব আলা উদ্দিন, সেচ্ছাসেবক পার্টির নেতা শওকত হোসেন, তরুণ পার্টির নেতা সুহেল আহমদ, আবদুল কাদির প্রমূখ।

Share This Article