By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: রুবেলের বিরুদ্ধে হ্যাপীর মামলা প্রত্যাহার (ভিডিও)
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
বিশেষ সংবাদ

রুবেলের বিরুদ্ধে হ্যাপীর মামলা প্রত্যাহার (ভিডিও)

Published: March 11, 2015
Share
SHARE

Happy Rubelসুরমা টাইমস ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় এক জয়ে সবকিছুই যেন বদলে দিয়েছে। পুরো বাংলাদেশ এখনও উৎসবে মাতোয়ারা। এর মধ্যে জয়ের অন্যতম নায়ক রুবেল হোসেনকে সুখের এক বার্তা দিয়েছেন তারই সাবেক প্রেমিকা নাজনীন আখতার হ্যাপী। রুবেলের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেল ২৪কে এমনটিই জানিয়েছেন হ্যাপী। বিশ্বকাপের আগে থেকেই রুবেল-হ্যাপী বিষয় ছিল হটকেক। ধর্ষণের মামলায় রুবেল কয়েকদিন হাজতেও ছিলেন। তবে বিশ্বকাপ উপলক্ষে উচ্চ আদালত থেকে জামিন পান রুবেল। খেলতে চলে যান অস্ট্রেলিয়ায়।
সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ১৫ রানে দারুণ এক জয় পায়। যে জয়ে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় টাইগার শিবির। এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেন পেসার রুবেল হোসেন। গুরুত্বপূর্ণ সময়ে তুলে নেন চারটি উইকেট। রুবেলের এমন সাফল্যে খুশি পুরো দেশ। এবার পুরোনো অভিমান ভেঙে রুবেলকে ক্ষমাও করে দিলেন সাবেক প্রেমিকা হ্যাপী। তুলে নিয়েছেন তার বিরুদ্ধে করা ধর্ষণ ও প্রতারণা মামলা। এক সাক্ষাৎকারে হ্যাপী জানান, ‘আমি তাকে (রুবেল) ক্ষমা করে দিয়েছি। তার বিরুদ্ধে করা মামলা আমি আর চালাবো না। কোনো স্বাক্ষ্য-প্রমাণ হাজির করার চেষ্টাও করবো না।’ এদিকে দলের জয়ে রুবেল বিশেষ ভূমিকা রাখায় চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর করা মামলা থেকে তার আইনজীবী কুমার দেবুল দে নাম প্রত্যাহার করে নেন। বাংলাদেশের জয়ের পরপরই ফেইসবুকে এক স্ট্যাটাসে দেবুল দে লিখেছিলেন, ‘বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, একজন পেশাজীবী হিসাবে হ্যাপীর পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। বাংলাদেশের এহেন সফলতায় রুবেলের বিপক্ষে মামলায় লড়ার আমার আর ইচ্ছে নেই এবং তাই হ্যাপীর আইনজীবী হিসাবে এখুনি নিজের নাম প্রত্যাহার করে নিলাম।’ তিনি আরো লিখেন, ‘এখন থেকে আমি আর হ্যাপীর আইনজীবী নই। শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট দল!!!!’ এ আইনজীবী জানান, ‘বাংলাদেশ দল ভালো খেলছে। ভালো খেলুক। রুবেল চাপমুক্ত থাকুক। তাকে চাপমুক্ত রাখতেই আমার এ সিদ্ধান্ত।’ এ স্ট্যাটাসের পর অনেক পত্রিকায় সংবাদ প্রকাশের পর হ্যাপী একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেছেন- ‘একটা বিষয় ক্লিয়ার করি… সকাল থেকেই কিছু নিউজ দেখছি যে, আমার ল’ ইয়ার আর আমার পক্ষে লড়বে না। মজার বিষয় হলো আমি মামলা চালাবো না এটা আরো আগেই বলেছি। তারপর এসব কথা বলার গুরুত্ব কতটুকু? এটা আমার বোধগম্য না। নেক্সটটাইম মামলার বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি যেহেতু মামলা চালাবো না, সেখানে মামলা নিয়ে সবার পেইন কেন???’

https://www.youtube.com/watch?v=QZbWOhV9Gqs

You Might Also Like

কারাগারে যে অবস্থায় অাছেন রুবেল
গুজব নয়, সেই চামেলী এবার সত্যি সত্যিই ছেলে হয়ে গেছেন
এবার সিলেট থেকে ১৯ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকী!
মৌলভীবাজারে কন্যাশিশু হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা : কবর থেকে লাশ উত্তোলন
পরিত্যাক্ত বাড়িতে রাতভর প্রেমিকাকে ধর্ষণ
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?