এমপিওভুক্তির দাবিতে সিলেট জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের সভা অনুষ্ঠিত

Surma Times
1 Min Read

সারাদেশে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে গত ৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১১ ডিসেম্বর ২০১৫ শুক্রবার বিকাল ৩টায় মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির সিদ্ধান্তের সুপারিশ অর্থ মন্ত্রণালয়কে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সেই সাথে সারাদেশে পালিত কর্মসূচীর সঙ্গে একাত্মতা পোষণ করে আগামী ১১ ডিসেম্বর ২০১৫ তারিখে সিলেট বিভাগীয় বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচীর স্থান দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা ও ফোনে জানানো হবে। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ, সিলেট জেলা শাখার আহ্বায়ক মোঃ ইয়াহইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক নুসরাত ফাতেমা, রুবিনা জাহান রুবি, মাহবুবা বেগম, দেলোয়ার হোসেন, রাখাল চন্দ্র বৈষ্ণব, বিশ্বজিৎ দাম, খালেদ আহমদ, পিনাক ভট্টাচার্য্য, শুকরিয়া জাহান, মোঃ মিজানুর রহমান, তোফায়েল আহমদ, মালেকা নাসরিন, সুমন কুমার চন্দ, ক্ষীতিশ চন্দ্র দাস, রেহানা পারভীন, শেফুল মিয়া, অনুপ চক্রবর্তী, আতিকুল ইসলাম, মোঃ আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Share This Article