ছাত্রদল নেতা লোকমান আহমদ-এর মুক্তি দাবী দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির

Surma Times
1 Min Read

দক্ষিণ সুরমা উপজেলার কৃতি সন্তান সিলেট মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন, সাধারন সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ বলনে- ক্ষমতাসীন অবৈধ সরকার জনরোষ থেকে রক্ষার ব্যার্থ চেষ্টার অংশ হিসেবে জাতীয়তাবাদী শক্তির উপর নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালিয়ে চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বন্ধ করা যাবেনা। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা অবৈধ সরকারকে ক্ষমতা হঠাতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলবে। অবিলম্বে ছাত্রনেতা লোকমান আহমদ সহ কারান্তরীন সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Share This Article