কোম্পানীগঞ্জ প্রেসকাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Surma Times
1 Min Read

কোম্পানীগঞ্জ প্রেসকাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা গতকাল রোববার সিলেটের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসকাবের সভাপতি মো: আবুল হোসেন। সাধারণ সম্পাদক আব্দুল আলীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাব্বির আহমদ, সহ সভাপতি মইন উদ্দিন মিলন, যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক হাফিজুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উমর ফারুক, অফিস সম্পাদক সোহেল রানা, সদস্য ইকবাল হোসেন ও রাসেল আহমদ।

সভায় প্রেসকাব নেতৃবৃন্দ আগামী একনেকের বৈঠকে সিলেট-ভোলাগঞ্জ সড়ক ইস্যুটি উত্থাপনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি সড়কটি গাড়ি চলাচল উপযোগী করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় জানানো হয়, সম্প্রতি প্রেসকাবের ভাবমূর্তি ক্ষুন্ন করতে প্রেসকাবের কয়েকজন সদস্যের নাম ব্যবহার করে কে বা কারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে। বিষয়টি বিভ্রান্তিমূলক। এর সাথে কোম্পানীগঞ্জ প্রেসকাবের কোন সংশ্লিষ্টতা নেই। এতে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি

Share This Article